এক্সপ্লোর

SSC Recruitment: মুখ্যমন্ত্রীর 'মানবিক' নির্দেশে কর্ম এবং শারীরশিক্ষায় অতিরিক্ত ১৬০০ পদ, জানালেন ব্রাত্য

Bratya Basu: কর্ম এবং শারীরশিক্ষায় চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরে গাঁধীমূর্তির পাদদেশে বিক্ষোভ করে চলেছেন চাকরিপ্রার্থীরা।

কলকাতা: নিয়োগ দুর্নীতির (SSC Recrutiment) অভিযোগে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যেই দীর্ঘ ছ’বছর পর রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিপরিষদের বৈঠকে নিয়োগ শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।  তার পর স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি। দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেখানে তিনি জানান,  মুখ্যমন্ত্রীর ‘মানবিক’ নির্দেশে পদগুলির সৃষ্টি করা হয়েছে।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক ব্রাত্যর

এ দিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য জানান, ২০১৬ সালে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে প্যানেলের ফলে মেধাতালিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের কথা মাথায় রেখে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। ২০১৬ সালের ৫ হাজার ২৬১ এসএসসি পদ বাড়ানো হয়েছে। শারীরশক্ষা এবং কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের জন্যও তৈরি করা হয়েছে অতিরিক্ত পদ। কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শারীরশিক্ষার জন্য ৮৬০টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। ব্রাত্য বলেন, “মুখ্যমন্ত্রী সবসময় সমস্যা সমাধানের চেষ্টা করেন।”

কর্ম এবং শারীরশিক্ষায় চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরে গাঁধীমূর্তির পাদদেশে বিক্ষোভ করে চলেছেন চাকরিপ্রার্থীরা। রেড রোডে ইদের নমাজপাঠ অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁদের সঙ্গে দেখা করেন মমতা। তার পরই বুধবার এসএসসি-তে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হল। মেধা এবং যোগ্যতার নিরিখে নিয়োগপ্রক্রিয়া সারা হবে বলে জানান ব্রাত্য। রাস্তায় বসে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

আরও পড়ুন: Amit-Sourav Meet: নৈশভোজে সৌরভের বাড়ি যেতে পারেন শাহ।Bangla News

এ দিন তিনি ব্রাত্য জানান, আপাতত ১৬০০ পদ তৈরি করা হয়েছে। আগামী দিনে পরিস্থিতি বুঝে আরও চিন্তাভাবনা হবে। আন্দোলন হোক বা না হোক, মানুষের যদি ন্যায্য দাবি থাকে, তা পূরণে মুখ্যমন্ত্রী সবসময়ই তৎপর বলে মন্তব্য করেন ব্রাত্য। সব শূন্যপদ বিবেচনা করে আগামী দিনে শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে নিয়োগে চূড়ান্ত সিলমোহর পড়বে বলেও জানান তিনি। 

স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার প্রতিশ্রুতি ব্রাত্যর

নিয়োগ দুর্নীতির অভিযোগের দায় এর আগে ঝেড়ে ফেলতে দেখা গিয়েছিল ব্রাত্যকে। এফের তার পুনরাবৃত্তি হবে কিনা, জানতে চাইলে তিনি জানিয়ে দেন, যেখানে তিনি ছিলেন না, সেই নিয়ে কোনও মন্তব্য করবেন না।  তবে এ বার যে পরীক্ষা নেওয়া হবে, তাতে ভুলচুক হলে সংশোধন করা হবে, মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে, সেখানে রাজনীতির কোনও সম্পর্ক থাকবে না বলে জানান তিনি। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget