এক্সপ্লোর

গোরাবাজারে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বোনের দেহ, মেঝেতে পড়ে ভাই!

দমদম ক্যান্টনমেন্টের গোরাবাজারের আবাসন থেকে উদ্ধার হল ভাই বোনের জোড়া মৃতদেহ। একই ঘরে মেঝেতে পড়ে ছিল ভাইয়ের মৃতদেহ, বোনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।  স্থানীয় সূত্রে দাবি, ভাই বোন কাজ করতেন না।  তাঁদের মায়ের কিছুদিন আগে মৃত্যু হয়।  আর্থিক অনটনে তাঁদের দিন কাটছিল বলে স্থানীয় সূত্রে দাবি। 

 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: দমদম ক্যান্টনমেন্টের গোরাবাজারের আবাসন থেকে উদ্ধার হল ভাই বোনের জোড়া মৃতদেহ। একই ঘরে মেঝেতে পড়ে ছিল ভাইয়ের মৃতদেহ, বোনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।  স্থানীয় সূত্রে দাবি, ভাই বোন কাজ করতেন না।  তাঁদের মায়ের কিছুদিন আগে মৃত্যু হয়।  আর্থিক অনটনে তাঁদের দিন কাটছিল বলে স্থানীয় সূত্রে দাবি। 

পাড়ার কারও সঙ্গে মিশতেন না ভাইবোন। স্থানীয় সূত্রে দাবি, দুজনে কোনও কাজ করতেন না।  আর্থিক অনটনে দিন কাটছিল। শনিবার সেই ভাইবোনেরই জোড়া মৃতদেহ উদ্ধার হল ফ্ল্যাটের একই ঘর থেকে। দমদম ক্যান্টনমেন্টের গোরাবাজারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  পুলিশ সূত্রে খবর, গোরাবাজারের এই ফ্ল্যাটে ৬ বছর ধরে ভাড়া ছিলেন ভাই বোন অনিকেত ও দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়।  তাঁদের মায়ের কিছুদিন আগে মৃত্যু হয়।  শনিবার সকালে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে দমদম থানায় খবর দেন প্রতিবেশীরা।  এদিন বেলা ১১টা নাগাদ দমদম থানার পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে জোড়া মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ভাইয়ের মৃতদেহ পড়ে ছিল মেঝেতে।  আর বোনের মৃতদেহ ওই ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ভাই। 

স্থানীয় এক বাসিন্দার মতে, ‘‘কারও সঙ্গে মেলামেশা করত না। ২ বছর আগে মাকে মারধর করে বের করে দেয়। আমরাই ক্লাব থেকে গিয়ে মধ্যস্থতা করি।’’

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে দমদম থানার পুলিশ।  ভাইবোনের সম্পর্কে বিস্তারিত জানতে ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিস সূত্রে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget