এক্সপ্লোর

CU Campus Update: কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'টুম্পা সোনা' নাচ, শাস্তির কোপে ৫ টিএমসিপি নেতা

অভিযুক্ত ছাত্রনেতাদের ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেসের ওপর নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা ও ক্যাম্পাসে 'টুম্পা সোনা' গানের সঙ্গে নাচ ছাত্রছাত্রীদের।  

ওই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ৫ নেতাকে ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেসের ওপর নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ।  

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত কমিটির রিপোর্ট আজ জমা পড়েছে।  সেই রিপোর্টের পরই তৃণমূল ছাত্র পরিষদের ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে।  

ঘটনার সূত্রপাত গত ১৬ ফেব্রুয়ারি। সরস্বতী পুজোর দিন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে জনপ্রিয় গানের তালে তালে চলে নাচ। কোভিড বিধি তো দূরঅস্ত, বাণী-বন্দনা ঘিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস ছিল জমজমাট। 

এখনও সশরীরে ক্লাস শুরু হয়নি বিশ্ববিদ্যালয়ে। এই প্রেক্ষাপটে, সরস্বতী পুজোকে ঘিরে নাচগান ঘিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জোর বিতর্ক। ঘটনায় বেজায় চটে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের নির্দেশ দেওয়া হয়। 

ঘটনার পর, বুধবার বিশ্ববিদ্যালয়ের বাকি সব অনুষ্ঠান বাতিল করা হয়। পুজোর খাওয়া দাওয়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান- সব বন্ধ রাখা হলেও, বিতর্ক থামেনি।  

কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংখ্যায়ন চৌধুরী ঘটনার নিন্দা করে জানিয়েছিলেন,  কোনও কালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর রেওয়াজ  ছিল না। বছর কয়েক ছাত্র সংসদের পরিচালনায় পুজো হয়ে আসছে। এই মুহূর্তে ছাত্র সংসদই নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ছাত্র গোষ্ঠীকে পুজো করার অনুমতিও দেননি। করোনা-আবহে নিয়ম-কানুন উপেক্ষা করে যে উদ্দাম অশালীন আনন্দ যাপনের ছবি সামনে এসেছে, তা বিশ্ববিদ্যালয় এর ঐতিহ্য, পরম্পরা-র সঙ্গে কোনওমতে সঙ্গতিপূর্ণ নয়। আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশ্ন, কোনও অনুমতি ছাড়াই, কীভাবে পুজোর অনুষ্ঠান হতে পারে?

সূত্রের খবর, সাধারণ ছাত্রছাত্রীরা পুজোয় উপস্থিত থাকলেও, সরস্বতী পুজোর আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। নাচগানের জন্য, ভুল স্বীকার করলেও, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যার দেবীর পুজোর আয়োজনে কোনও ভুল দেখছে না শাসক দলের ছাত্র সংগঠন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget