এক্সপ্লোর

Mamata on Board Examination ‘অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, ‘জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা আবহে অগাস্টে মাধ্যমিক, জুলাইয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। নবান্নে এদিন এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা।’

তিনি জানিয়ে দেন, দেড় ঘণ্টায় হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। বলেন, ‘উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে।’

মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘নিজের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা হবে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’

গোটা দেশের সঙ্গে এরাজ্যেও করোনার দ্বিতীয় ঢেউ তাণ্ডব চালালেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যে বাতিল হবে না, তা গত বৃহস্পতিবার একপ্রকার ইঙ্গিত দিয়ে রেখেছিল রাজ্য। সংক্রমণ কমলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 

গত ১৪ তারিখ দফতরের দায়িত্ব নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে। পরে জানান, জোড়া পরীক্ষা হবে করোনা কমলে। তিনি বলেছিলেন, করোনা নিয়ন্ত্রণে এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, পরীক্ষার নির্ঘণ্ট ঠিক করবে পর্ষদ এবং সংসদ। 

২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সাড়ে ৮ লক্ষ। 

রাজ্যে মাধ্যমিক হয় ফেব্রুয়ারি মাসে। উচ্চমাধ্যমিক মার্চে। করোনার জন্য পিছিয়ে মাধ্যমিক হওয়ার কথা ছিল ১ থেকে ১০ জুন পর্যন্ত। উচ্চ মাধ্যমিক ১৫ জুন থেকে। 

কিন্তু করোনার সেকেন্ড ওয়েভে মানুষ যখন ফের ঘরবন্দি, তখন ২০ লক্ষ পরীক্ষার্থী কী করে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে? তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। 

পর্ষদ জানিয়ে দেয়, জুনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সংসদ সভাপতি জানান, মাধ্যমিক পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছোবে। গত ১৫ তারিখ মুখ্যসচিব জানিয়ে দেন, জুনে প্রস্তাবিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হচ্ছে না। গত বৃহস্পতিবার, অর্থাৎ, সরকার জানায়, করোনা কমলে হবে জোড়া পরীক্ষা। 

সংসদ আগেই জানিয়ে দিয়েছে, নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু পর্ষদ সূত্রে খবর, পরিকাঠামোগত কারণে মাধ্যমিক নিজের স্কুলে নেওয়া সম্ভব নয়। তার ওপর বিভিন্ন স্কুলে তৈরি হচ্ছে সেফ হোম। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রশ্নের একটা বড় অংশ মাল্টিপল চয়েস, তাই বাড়িতে বসে পরীক্ষার ভাবনা প্রশ্নের মুখে। সূত্রের খবর, সম্ভব নয় প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা অনলাইনে নেওয়া।  

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget