এক্সপ্লোর

Baghbazar Ma Temple Closed: করোনা আবহে ফের বন্ধ হচ্ছে বাগবাজারের মায়ের বাড়ির দরজা

সোমবার, ২৬ এপ্রিল থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ হচ্ছে বাগবাজারের মায়ের বাড়ি ৷

কলকাতা: করোনা আবহে ফের বন্ধ হচ্ছে বাগবাজারের মায়ের বাড়ির দরজা ৷ সোমবার, ২৬ এপ্রিল থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ হচ্ছে বাগবাজারের মায়ের বাড়ি ৷ ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাগবাজার মায়ের বাড়ির দরজা ৷ গত বছর (২০২০) করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর খোলা হয়েছিল মায়ের বাড়ির দরজা ৷ দূরত্ব-বিধি মেনে শুরু হয়েছিল দর্শন। অতিমারীর দাপটে ফের মন্দিরে ভক্তদের দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷ করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়তে থাকায়, ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের একবার বন্ধ করে দেওয়া হল বাগবাজার মায়ের বাড়ি। 

করোনা আবহে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে সূত্রের খবর।

গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল।

সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। রাজ্যে সরকার হাসপাতালের বেড বাড়ানো থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা-সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছে। এই সংকটের সময় মনে রাখা প্রয়োজন রাজ্যের হেল্পলাইন নম্বরগুলিও। গত বছর প্রথমবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার একটি বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করেছিল। এই হেল্পলাইন এখনও বহাল। এই ইন্টিগ্রেডেট হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।

এক্ষেত্রে যেসব পরিষেবাগুলি পাওয়া যাবে, সেগুলি হল-সাধারণ যে কোনও কোভিড সংক্রান্ত প্রশ্ন , সাইকোলজিক্যাল কাউন্সেলিং (সকাল ৯ টা থেকে রাত ৯টা), সরকারি ফ্রি কোভিড হাসপাতালে ভর্তির সাহায্য, ফ্রি সরকারি অ্যাম্বুল্যান্স, টেলিমেডিসিন (অডিও-ভিস্যুয়াল)সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে অতিরিক্ত ফোন নম্বর - (০৩৩) ৪০৯০-২৯২৯

ডাইরেক্ট টেলিমেডিসিন লাইন ০৩৩-২৩৫৭-৬০০১

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget