এক্সপ্লোর

Covid Centre in School: কলকাতার দুই স্কুলে চালু হল করোনা চিকিৎসা কেন্দ্র

ডন বস্কো স্কুলে রাখা হয়েছে ৩০টি বেড, গড়িয়াহাটের কমলা চ্যাটার্জি গার্লস স্কুলেও চালু হল কোয়ারেন্টিন সেন্টার।

অনির্বাণ বিশ্বাস ও সত্যজিত্‍ বৈদ্য, কলকাতা : কলকাতার ডন বস্কো স্কুলে খোলা হল করোনা চিকিত্‍সা কেন্দ্র। আপাতত ৩০টি বেড নিয়ে শুরু হয়েছে কাজ। পাশাপাশি, গড়িয়াহাটের ফার্ন রোডে কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে চালু হল কোয়ারেন্টিন সেন্টার।

ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। স্বজন হারানোর হাহাকার চারদিকে। হাসপাতালে বেড পাওয়ার জন্য মরিয়া চেষ্টা আক্রান্তদের। এই অবস্থায় করোনা রোগীদের সাহায্যে এগিয়ে এল কলকাতার ডন বস্কো স্কুল। তাদের সঙ্গে রয়েছে আরও ২টি সংগঠন।  

আপাতত ডন বস্কো স্কুলে রাখা হয়েছে ৩০টি বেড। ৭ জন রোগী ভর্তি রয়েছেন এখন। কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন অত্যন্ত কম খরচে খাবার, অক্সিজেন, ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে। যে করোনা চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত চিকিৎসক অতনু সাহা বলেছেন, 'মাইল্ড টু মডারেট করোনা আক্রান্তদের চিকিত্‍সা হচ্ছে।  ৩০টি বেড নিয়ে শুরু।  সরাসরি রোগী দেখে চিকিত্‍সা। টেলিফোনে পরামর্শ নয়।'
  
অন্যদিকে, করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়। গড়িয়াহাটের ফার্ন রোডে কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে রবিবার চালু হল কোয়ারেন্টিন সেন্টার। কলকাতা পুরসভাj ৬৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায় বলেছেন, 'ওয়ার্ডের যে সব করোনা আক্রান্তের বাড়িতে থাকার জায়গা নেই, তাঁদের এই কোয়ারেন্টিন সেন্টারে রাখার ব্যবস্থা হবে।'

কোয়ারেন্টিন সেন্টারের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ মালা রায় ও তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। ফার্ন রোড মহিলা পরিচালিত দুর্গোত্‍সব কমিটি ও লক্ষ্মীশ্রী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী সাহায্যে খোলা হয়েছে এই কোয়ারেন্টিন সেন্টার। এখান থেকে বিনামূল্যে খাবারও দেওয়া হচ্ছে বলে দাবি।

এদিকে, রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ১৮,৪২২ জন। এই সময়পর্বে রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ১৯,৪২৯ জন।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget