এক্সপ্লোর

Kolkata: পরিবার থেকে বহুতল, করোনা মোকাবিলায় মাইক্রো কনটেনমেন্ট জোনে জোর কলকাতা পুরসভার

মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হলে, বহুতলের বাইরে নোটিস দিয়ে তা জানানো হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।

অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও জয়ন্ত পাল, কলকাতা:  কনটেনমেন্ট জোন নয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, জোর দেওয়া হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট জোনের উপর। মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হলে, বহুতলের বাইরে নোটিস দিয়ে তা জানানো হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।

বাংলায় উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ।আর তারপরই, জেলায় জেলায় ফিরেছে, কনটেনমেন্ট জোনের সেই পুরনো ছবি।সূত্রের খবর, কনটেনমেন্ট জোনের জায়গায়, এবার মাইক্রো কনটেনমেন্ট জোনের উপর জোর দিচ্ছে কলকাতা পুরসভা।

সূত্রের খবর, কলকাতা পুর এলাকায়

- কেউ করোনা আক্রান্ত হলে, তাঁর পরিবার মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় পড়বে।

-কোনও বহুতলে একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হলে, সেই বহুতল মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আসবে।

-কোনও আবাসনের একাধিক টাওয়ারে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেলে, সেক্ষেত্রে পুরো আবাসনই মাইক্রো কনটেনমেন্ট জোনভুক্ত হবে।বহুতলের বাইরে নোটিস দিয়ে একথা জানানো হবে।

পুরসভা সূত্রে খবর, করোনা নিয়ে সচেতনতায় জোর দেওয়া হচ্ছে। এলাকায়, মাইকে প্রচার করা হবে। সেই সঙ্গে আরও জোর দেওয়া হবে রাত্রিকালীন বিধিনিষেধে। পুলিশকেও সক্রিয় হতে বলা হয়েছে, বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেছেন, কিছু কিছু জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে, আমরা এই বিষয়ে জোর দিচ্ছি।

কলকাতা পুরসভা সূত্রে খবর, মাইক্রো কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের ১৪ দিন যাতায়াতে বিধিনিষেধ থাকবে। কেউ মনে করলে RTPCR টেস্ট করে বাইরে বের হতে পারবেন। এই বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে পুরসভা সূত্রে খবর।

এদিকে, দক্ষিণ দমদম পুরসভার বাঙ্গুর অ্যাভিনিউয়ের এই আবাসনে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। তার জন্য, গার্ডওয়াল দিয়ে আবাসন ঘিরে দিয়েছে লেকটাউন থানার পুলিশ।গার্ডওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কনটেনমেন্ট জোনের পোস্টার।

সব মিলিয়ে, সংক্রমণ বৃদ্ধির সঙ্গেই বাড়ছে বিধিনিষেধ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget