এক্সপ্লোর

Bowbazar ATM Loot: শহরে ফের জালিয়াতি, বউবাজারে এটিএম থেকে উধাও প্রায় ২৫ লক্ষ টাকা

পুলিশ সূত্রে খবর, গত ১৪ মে সকাল সাড়ে ৭টা থেকে মাত্র তিনঘণ্টার অপারেশন চলে।

বউবাজার: আবারও একই কায়দায় এটিএম থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। এবার ঘটনাস্থল বউবাজার থানা এলাকা। এখানেও এটিএম লুঠের অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা। গণেশচন্দ্র অ্যাভিনিউ ও সিআর অ্যাভিনিউয়ের সংযোগস্থলে রয়েছে বেসরকারি ব্যাঙ্কের এটিএম। 

পুলিশ সূত্রে খবর, গত ১৪ মে সকাল সাড়ে ৭টা থেকে মাত্র তিনঘণ্টার মধ্যে অপারেশন চলে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই সময়ের মধ্যে মাস্ক ও টুপি পরে এটিএমে ঘনঘন ঢুকছে, বেরোচ্ছে কয়েকজন। পরে হিসেব নিকেশের সময়ে দেখা গিয়েছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক পদ্ধতিতে ওই এটিএম থেকে উধাও হয়ে গিয়েছে  ২৫ লক্ষ ২০ হাজার টাকা। 

পুলিস বলছে, এর আগে উত্তরপ্রদেশের ফরিদাবাদে এভাবেই একাধিক এটিএম লুঠের ঘটনা ঘটেছে। ফরিদাবাদ-গ্যাংয়ের একজনকে কলকাতার এটিএমে দেখা গিয়েছে বলেও পুলিশের দাবি। সূত্রে খবর, নজরে রয়েছে এটিএম রক্ষণাবেক্ষণকারী সংস্থার কর্মীরাও। গত ৫ বছরে কারা ওই কাজে যোগ দিয়েছে, কারা কাজ ছেড়ে দিয়েছে, সেইসমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

গতকালও এমন তিনটি ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ, ১৪ থেকে ২২ মে-র মধ্যে নিউ মার্কেট, যাদবপুর ও কাশীপুর থানা এলাকার এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। যদিও কোনও এটিএমের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। সাইবার বিশেষজ্ঞদের অনুমান, ঘটনার পিছনে হ্যাকারদের বিশেষ কারসাজি।

পুরোপুরি অক্ষত এটিএম। বিশেষ যন্ত্র বসিয়ে অভিনব উপায়ে লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ উঠছে। কীভাবে ঘটছে এমন ঘটনা? খতিয়ে দেখার পাশাপাশি, সিস্টেম আপগ্রেড করে এই ধরনের জালিয়াতি ঠেকানোয় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তদন্তকারীরা মনে করছেন, সবার অলক্ষ্যে জালিয়াতরা বিশেষ যন্ত্র লাগিয়ে দিচ্ছে এটিএমে। তারপর বিশেষ সফটওয়্যারের সাহায্যে ব্যাঙ্কের সঙ্গে এটিএমের যোগাযোগ বিচ্ছিন্ন করে এটিএমের নিয়ন্ত্রণে পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। তারপরই গায়েব করছে টাকা।  

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, একে বলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। কী এই পদ্ধতি? এটিএম বক্স এবং ব্যাঙ্কের মধ্যে হ্যাকার ঢুকে ম্যালওয়ার লাগিয়ে নির্দেশ দেবে, সেভাবেই কাজ করবে সংশ্লিষ্ট এটিএমটি। সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্রর কথায়, কৃত্রিম সার্ভার তৈরি করে এই কাজ হচ্ছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget