এক্সপ্লোর

Durga Puja 2021 : দেখে নিন এবার কোন কোন দিন দুর্গাপুজো বেলুড় মঠে, কখন কুমারীপুজো

আগামী ২৫, ২৬ ও ২৭ আশ্বিন, ১৪২৮  অর্থাত্ ১২, ১৩ ও ১৪ অক্টোবর,  মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো

বেলুড় : শ্রাবণের শেষ বেলা। প্রতিবছর এই সময় থেকেই ঘরে ঘরে শুরু হয়ে যায় পুজো উন্মাদনা, কেনাকাটি, পরিকল্পনা। কিন্তু গত বছর থেকে বদলেছে পরিস্থিতি। সেই সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, পাত পেড়ে পংক্তিতে বসে ভোগ খাওয়া এখন কষ্টকল্পনা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকার পর আস্তে আস্তে খুলছে দরজা। তবে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক যেহেতু রয়েই যাচ্ছে, তাই এবারের পুজোটাও করোনা কড়াকড়ির মধ্যেই কাটাতে হবে বলেই মনে করছেন সকলে। করোনাকালের শুরু থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বেলুড় মঠে। দুর্গাপুজোর ক্ষেত্রেও এর অন্যথা হবে না। পুজোর নির্ঘণ্টপ্রকাশ করে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হল, এবারও গতবছরের মতো ওয়েবসাইটে পুজো দেখা যাবে। 

আগামী ২৫, ২৬ ও ২৭ আশ্বিন, ১৪২৮  অর্থাত্ ১২, ১৩ ও ১৪ অক্টোবর,  মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। নিচে নির্ঘণ্ট দেওয়া হল। 

শ্রীশ্রীশারদীয়া মহাপূজা, ১৪২৮
সময় নির্ঘন্ট

  • ২৫ আশ্বিন (১২ অক্টোবর) | 
    সপ্তমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
  • ২৬ আশ্বিন (১৩ অক্টোবর) | মহাষ্টমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
  • কুমারী পূজা | পূজারম্ভ সকাল ৯.০০মিঃ
  • সন্ধি পূজা | রাত্রি ৭.৪৪ – ৮.৩২ মিঃ I ২৭ আশ্বিন (১৪ অক্টোবর) |
  • মহানবমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
  • হোম | দেবীর ভোগারতির পর
  • সন্ধ্যারতি : প্রত্যহ শ্রীশ্রীঠাকুরের আরতির পর

ভক্তরা চাইলে প্রণামী পাঠাতে পারেন। অনলাইন-এ প্রণামী পাঠাবার লিঙ্ক : https://donations.belurmath.org

গত বছরই করোনার জেরে ১৯ বছর পর রীতি বদল হয় বেলুড় মঠের! ২০০০ সালের পর সেই প্রথম বেলুড়মঠের মূল মন্দিরে দুর্গাপুজো হয়! মঠে প্রবেশাধিকার ছিল না সাধারণ দর্শনার্থীদের! পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। ছোট করে দুর্গাপুজো হয়। মূল মন্দিরে হবে দুর্গাপুজো। প্রসাদ বিতরণও করা হয়নি। মূল গেটের পাশে একটি অস্থায়ী কাউন্টারে পুজোর সামগ্রী জমা দেওয়ার ব্যবস্থা ছিল। 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Suvendu Adhikari: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget