এক্সপ্লোর

Durga Puja 2021: 'শ্রীভূমির আলোকসজ্জা নিয়ে কোনও অভিযোগ নেই', বিমান চালাতে সমস্যা বিতর্কে জবাব সুজিতের

এমনিতেই এই মণ্ডপে এত মানুষের ভিড় হচ্ছে যে,  আলোকসজ্জা কমানো হয়েছে। এএনআই আজ আরও একটি ট্যুইট করে সুজিত বসুর বক্তব্য জানায়। 

করোনা আবহেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখার ভিড় চোখে পড়ার মতো। সকলেই এখন শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ মুখী। এই পুজোর কর্ণধার রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এই মণ্ডপের আলোকসজ্জা নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। কলকাতা বিমানবন্দরের কাছে এই সর্বজনীন পুজোর মণ্ডপের আলোকসজ্জায় নাকি অসুবিধা হচ্ছে পাইলটদের । মঙ্গলবার সংবাদসংস্থা এএনআই বিমানবন্দর সূত্র উদ্ধৃত করে দাবি করে, তিন পৃথক ফ্লাইটের বিমান চালকরা অভিযোগ জানিয়েছেন কলকাতা এটিসি-র কাছে। 

যদিও, এ বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু সাফ জানিয়ে দেন,  এই ধরনের কোনও অভিযোগ তাঁর পুজোর বিরুদ্ধে নেই। এমনিতেই এই মণ্ডপে এত মানুষের ভিড় হচ্ছে যে,  আলোকসজ্জা কমানো হয়েছে। এএনআই আরও একটি ট্যুইট করে সুজিত বসুর বক্তব্য জানায়। 

পাশাপাশি স্থানীয় বিধাননগর পুলিশের দাবি, তাঁদের কাছেও সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ! বরং বিমানবন্দর সংলগ্ন অন্য পুজোর আলোকসজ্জা নিয়ে অভিযোগ জমা পড়েছে। 

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে মা-কে। প্রতিমা সেজেছে প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা জানান, এই গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা। শ্রীভূমি স্পোর্টিং-এর এবারের পুজোর গান গেয়েছেন অভিজিত্‍। সুর দিয়েছেন জিত্‍ গঙ্গোপাধ্যায়। কাচ এবং অ্যালুমিনিয়ামের প্লেটের সহযোগে করা হয়েছে এই মণ্ডপসজ্জা।

এই প্যান্ডেলের নির্মাণ প্রসঙ্গে পুজোর উদ্যোক্তা ও দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন, দুবাইয়ে এত বড় একটা বিল্ডিং রয়েছে। আমার মনে হয়েছিল, এটা এখানে করা যায় কি না ! আমি প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলাম। পরে মনে হয়েছিল, এটা করা যেতে পারে। এই প্যান্ডেলটা যাঁরা বানিয়েছেন, তাঁদের পাঠিয়েছিলাম বুর্জ খলিফা দেখে আসতে। বলেছিলাম, গিয়ে দেখে আসতে। কারণ, দেখলে মানুষের একটা আইডিয়া হয়। ওঁরা এসে বলেছিলেন, এই এই জায়গাগুলি ঠিক করতে হবে। আমি বলেছিলাম, তা করুন। কিন্তু, যেটা করবেন পারফেকশন আনতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget