এক্সপ্লোর

Durga Puja Preparation: বোসপুকুর শীতলা মন্দিরের পুজো মণ্ডপে সামাজিক বার্তা, থিম 'টান'

Durga Puja Preparation: এই বছর তাঁদের যে থিম ভাবনা তার নাম দেওয়া হয়েছে 'টান'। এই 'টান' একটা সামাজিক বার্তা বয়ে নিয়ে আসবে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতার বুকে যে কয়েকটা বড় বড় দুর্গাপুজো হয়, তাদের মধ্যে অন্যতম বোসপুকুর শীতলা মন্দির। মনে পড়ে সেই ভাঁড়ের প্যান্ডলের কথা। তবে এই বছর তাঁদের যে থিম ভাবনা তার নাম দেওয়া হয়েছে 'টান'। এই 'টান' একটা সামাজিক বার্তা বয়ে নিয়ে আসবে। 

কী বার্তা দিচ্ছে এই 'টান'?

আমরা জানি যে ধূমপান শরীরের ক্ষতি করে। আর সেই বার্তাকেই পুজো মণ্ডপের জনসংযোগের মাধ্যমে সমাজের কাছে তুলে ধরার চেষ্টা বা লক্ষ্য এবার বোসপুকুর শীতলা মন্দিরের। পুজো উদ্যোক্তার কথায়, 'টান কথাটা আমরা অনেকভাবেই ব্যবহার করতে পারি। রামকৃষ্ণদেব বলেছেন বিষয়ীর বিষয়ের টান, সতীর পতির প্রতি টান কিংবা মায়ের সন্তানের প্রতি টান। এই তিন টান না কি একত্রিত করতে পারলে মাতৃদর্শন অর্থাৎ মোক্ষলাভ করা যায়। সেই জায়গা থেকেই ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই বার্তাই আমরা দেওয়ার চেষ্টা করছি। সেই আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ।' 

সামাজিক বার্তা নিয়ে সেজে উঠছে বোসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপ। সম্পর্কের টান এবং মায়ের প্রতি টান। যে সকল দর্শনার্থীরা আসবেন তাঁরা মণ্ডপজুড়ে সাজানো কলকের মধ্যেই দেবীর অবস্থান বা দেবীর প্রকাশ দেখতে পাবেন। অবশ্যই তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে সামাজিক বার্তা, ধূমপান বিরোধী বার্তা।

ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে বোসপুকুর শীতলা মন্দিরের পুজোও। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget