এক্সপ্লোর

কয়লাকাণ্ডের তদন্তে রাজ্যের আইনমন্ত্রীকে তলব ইডির

রাজ্যের আইনমন্ত্রী এবং আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে ১৪ সেপ্টেম্বর রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ইডি তলব করেছে বলে সংবাদসংস্থা ANI সূত্রে খবর। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, মলয় ঘটক ফোন ধরেননি। তবে আইনমন্ত্রীকে ED’র তলব নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

কয়লাকাণ্ডে বুধবার ED’র কাছে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছে ইডি। এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, রাজ্যের আইনমন্ত্রী এবং আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৪ সেপ্টেম্বর, তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে বলে ANI সূত্রে খবর।  ED সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে ব্যবসায়ী ও সাক্ষীদের বয়ানে মলয় ঘটকের নাম উঠে এসেছে। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, মলয় ঘটক ফোন ধরেননি। তবে বিষয়টি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, অভিষেক এখন বিজেপির মাথাব্যথার কারণ। মলয় ঘটয় ত্রিপুরায় সক্রিয়। যারা সক্রিয়, তাদের প্রতি বিকল্প উপায়ে ভয় দেখাচ্ছে, প্রতিহিংসা চরিথার্থ করছে। আইনি পথে মোকাবিলা করা হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে, ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্ত চালাচ্ছে সিবিআই। অন্যদিকে, কয়লাকাণ্ডে ED’র তৎপরতা ঘিরেও চলছে রাজনৈতিক তরজা।

সিবিআই-এর পর কয়লা পাচারকাণ্ডে তৎপর হয়েছে ইডিও। এই মামলায় সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক তর্জা। ট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেছিলেন ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ ছিল, বিরোধীদের হেনস্থার উদ্দেশ্যেই সব মামলার তদন্তভার অনুগত ইডি অধিকর্তার হাতে তুলে দিচ্ছেন। কয়লাকাণ্ডে ইডির তৎপরতা নিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা রাজ্যের শাসকদলের সমালোচনা করেছিল বিজেপিও। 

আরও পড়ুন- কয়লাকাণ্ডে ইডির তৎপরতা নিয়ে বিজেপিকে কটাক্ষ ডেরেক ও’ব্রায়েন, শমীক ভট্টাচার্যের পাল্টা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget