এক্সপ্লোর

Mamata on Debanjan Deb: 'মানুষের জীবন নিয়ে যারা খেলে, তারা সন্ত্রাসবাদীর চেয়েও ভয়ঙ্কর', ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

 ‘ছবি দেখিয়ে প্রতারণা করা হল ঠকবাজদের কাজ, এসব করে কোনও লাভ নেই', বললেন মমতা

কলকাতা:  ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রথমবার সোমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, যে প্রতারক তার নাম মুখে এনে প্রতারককে জনপ্রিয় করার দরকার নেই। চোর-ডাকাত-প্রতারকদের নাম নেওয়ার দরকার নেই। 

মুখ্যমন্ত্রী বলেন, যে প্রতারক ধরা পড়েছে, তার এত ঔদ্ধত্য, সাহস, অহঙ্কার যে সমস্ত নথি ঠগ করেছে। সরকারের এতে কোনও ভূমিকা নেই। সরকার এটা করেনি। 

অনেকে এসে মানুষকে বলেন, এই চিটফান্ডে টাকা রাখুন। সরল মানুষ তাতে টাকা রাখে, আর পায় না। প্রতারকরা পালিয়ে যায়। এরকম কিছু লোক আছে, দেখতে সুন্দর, সেজেগুজে থাকে। চারদিকে প্রতারণা করে বেড়ায়। 

মমতা বলেন, এই প্রতারকরা কখনও মুখ্যমন্ত্রী, কখনও প্রধানমন্ত্রীর সই নকল করে। কখনও সরকারের সই নকল করে। এটা কেউ ভোলেনি যে সংসদ হামলার সময় জঙ্গিরা লালবাতি লাগানো গাড়ি করে গিয়েছিল হামলা করতে। 

মুখ্যমন্ত্রীর কথায়, যারা এসব কাজ করে, তারা মানুষ নয়। বললেন, আমি তাদের মানুষ বলে মনে করি না। এরা অমানুষের পর্যায়েও পড়ে না। মানুষের জীবন নিয়ে যারা খেলে, এরা সন্ত্রাসবাদীর চেয়েও ভয়ঙ্কর। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। 

মুখ্যমন্ত্রী যোগ করেন, ইতিমধ্যেই সিট গঠন হয়েছে। আমি নিজে পুলিশ কমিশনারের  সঙ্গে একাধিকবার কথা বলেছি। এই ইস্যুতে কোনো রেয়াত নয়। যারা তাকে সাহায্য করেছে, কাউকে ছাড়া হবে না। 

মুখ্যমন্ত্রী জানান, ‘ছবি দেখিয়ে প্রতারণা করা হল ঠকবাজদের কাজ। বলেন, এরা রাস্তায় গন্যমান্য লোক দেখলে সামনে দাঁড়িয়ে ছবি তুলে রাখে। সেলফি তুলে রাখে। 

আমি অনেক সময় একারণে রাজি হই না। এটা মনে রাখতে হবে, ছবি তুলে কোনও লাভ নেই। এরা সব পার্টির সঙ্গে একটা করে ছবি তুলে রেখে দেয়। 

মুখ্যমন্ত্রী যোগ করেন, আমার ধিক্কার জানানোর ভাষা নেই। সবাইকে পরামর্শ দেব, এধরনের প্রতারকদের থেকে দূরে থাকুন। এধরনের ঠকবাজ সমাজে রয়েছে। এদের ওপর নজর রাখতে হবে। এবিষয়ে পুলিশ ও পুরসভাকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget