এক্সপ্লোর

Fake IAS Update: ভাঙা হল নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের নাম থাকা বিতর্কিত ফলক

তুমুল বিতর্কের পর হাতুড়ির ঘায়ে তা পাকাপাকি মিটিয়ে ফেলা হল...

কলকাতা: রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের নাম থাকা নিয়ে বিতর্ক ওঠার পরই ভাঙা হল তালতলার সেই ফলক। 

বিতর্ক তুঙ্গে ওঠার পর অবশেষে শুক্রবার ভাঙা হল ফলক। তৃণমূলের হেভিওয়েটদের সঙ্গে থাকা দেবাঞ্জনের নাম কালি লেপে মোছা না গেলেও, প্রায় ৪ মাস বাদে তুমুল বিতর্কের পর হাতুড়ির ঘায়ে তা পাকাপাকি মিটিয়ে ফেলা হল। 

২৬ ফেব্রুয়ারি বীন্দ্রনাথের আবক্ষ মূর্তির ফলক প্রতিষ্ঠা হয়েছিল। রবীন্দ্রনাথের মূর্তির নিচে তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়কদের সঙ্গেই জ্বলজ্বল করছিল ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের নাম। 

বৃহস্পতিবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবিপি আনন্দ প্রথমবার এই ফলকের ছবি দেখায়। আর চব্বিশ ঘণ্টার মধ্যে ফলক নিয়ে দায় ঝাড়ার মরিয়া চেষ্টা করে কলকাতা পুরসভা।

এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য় রাজনীতি। আর গোটা ঘটনায় যে পুরসভা চরম অস্বস্তিতে তার প্রমাণ মিলল খোদ বিদায়ী ডেপুটি মেয়রের কথা থেকেই। 

এদিন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, ‘যে ফলক বসানো হয়েছিল, তা কলকাতা পুরসভা বসায়নি। পুরসভার অনুমতি নিয়ে ফলক বসানো হয়নি। স্থানীয় কাউন্সিলর আপত্তি জানান। ফলক বসানোর সময় পুরসভার তরফে কেউ যাননি। 

তিনি দাবি করেন, ‘রবীন্দ্র ফলকে অনেকের নাম দেওয়া হয়েছিল। কিন্তু ফলকে নাম থাকলেও কেউ যাননি। স্থানীয় কাউন্সিলরও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।’

অতীন আরও বলেন, ‘যে রবীন্দ্র ফলক তৈরি করা হয়েছিল, সেটি তৈরি করেছে আমাদের সংগঠনের কেউ। কিন্তু রবীন্দ্র ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলরকে ডাকা হয়নি। সেইজন্য সেই অনুষ্ঠান বয়কট করা হয়েছিল। সেইজন্য নাম থাকা কেউ সেই ফলক উন্মোচন অনুষ্ঠানে যায়নি।’

তিনি স্বীকার করেন, ‘ফলক যাঁরা লাগিয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। শোকজ করা উচিত ছিল। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা আমাদের দুর্বলতা।’

তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তালতলা থানায় অভিযোগ জানান। নয়নার দাবি, ২৬ ফেব্রুয়ারি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না তিনি ও সুদীপ। তাঁদের অনুমতি ছাড়া কীভাবে সুদীপ-নয়নার নাম এল ফলক, সেই প্রশ্ন তোলেন। 

যে গ্রন্থাগার আয়োজিত এই অনুষ্ঠান, তার সম্পাদক সহ সদস্যদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget