এক্সপ্লোর

Kolkata Flyovers: এবারের শহরের পাঁচ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত, পর্যায়ক্রমে বন্ধ রেখে চলবে কাজ

Kolkata Flyover Health Check-up: চলতি মাসের শেষের দিক থেকেই এই পরীক্ষার কাজ শুরু হবে।   অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা: কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির (Kolkata Flyovers) ভারবহনক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচআরবিসি-র সঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) বৈঠকে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে শহরের ৫ টি গুরুত্বপূর্ণ উড়ালপুলের।জানা গেছে, আড়াই দিন ধরে পরীক্ষা চলবে প্রতিটি উড়ালপুলের। ভারবহনক্ষমতা পরীক্ষার জন্য পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে উড়ালপুলগুলি। 

জানা গেছে, চলতি মাসের শেষের দিক থেকেই এই পরীক্ষার কাজ শুরু হবে।  নভেম্বরের শেষে পরীক্ষা হবে পার্কস্ট্রিট উড়ালপুলের। অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে  টানা বন্ধ না রেখে ৮ ঘন্টা বন্ধ করে পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর শহরের বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। এর আগে শিয়ালদহ ও জীবনানন্দ সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। শহরের সমস্ত সেতু ও উড়ালপুলের হাল কী, তা জানতে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। উত্তর কলকাতা অরবিন্দ সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। বালিগঞ্জের বিজন সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই পরীক্ষার জন্য সেতুগুলিতে কয়েকদিনের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এবার টানা বন্ধ না রেখে দিনের কিছু সময় যান চলাচল বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। 

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার মধ্যে ছিল টালা ব্রিজও।  ২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টেই বলা হয়, মেরামতি করে লাভ হবে না। ভেঙে ফের নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ। এরপর ২০২০-র পয়লা জানুয়ারি থেকে হাত দেওয়া হয় ব্রিজ ভাঙার কাজে।  আগামী বছর পয়লা বৈশাখের আগেই নতুন চেহারায় খুলে দেওয়া হতে পারে টালা ব্রিজ। এমনই চিন্তাভাবনা রয়েছে সরকারের। কয়েকদিন আগে বিধানসভায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন পূর্তমন্ত্রী।

জানা গেছে, টালা ব্রিজের সংস্কার প্রায় শেষের পথে। সরকারি সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করে, মার্চ-এপ্রিলে নাগাদ রেল ওভারব্রিজ খোলার পরিকল্পনা রয়েছে সরকারের।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget