এক্সপ্লোর

উড়ান বাতিল, টিকিটের টাকা ফেরত পেতে গিয়ে প্রতারকদের খপ্পরে অ্যাকাউন্ট থেকে গায়েব ৬৬ হাজার টাকা

 মহিলার দাবি, প্রতারকরা তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। সেই অ্যাপ ডাউনলোড করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৬৬ হাজার টাকা।

কলকাতা: হরিদেবপুরের বাসিন্দা এক বেসরকারি সংস্থার কর্মীর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব।  পুলিশ সূত্রে খবর, বেসরকারি সংস্থার কর্মী ওই মহিলা দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কিনছিলেন। কিন্তু উড়ান বাতিল হওয়ায় তিনি টিকিটের টাকা ফেরত পাওয়ার জন্য গুগল থেকে পাওয়া সংশ্লিষ্ট বিমান সংস্থার  একটি নম্বরে ফোন করে প্রতারকদের খপ্পরে পড়েন।  মহিলার দাবি, প্রতারকরা তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। সেই অ্যাপ ডাউনলোড করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৬৬ হাজার টাকা। লালবাজার এবং হরিদেবপুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই বেসরকারি সংস্থার কর্মী। সংশ্লিষ্ট ব্যাঙ্কেও অভিযোগ জানানো হয়েছে।
ওই মহিলা জানিয়েছেন, তিনি তাঁর অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য তিনি কারুর সঙ্গে শেয়ার করেননি। পুলিশের অনুমান, অ্যাপের মাধ্যমে কোনওভাবে মোবাইল ফোনের অ্যাকসেস পেয়ে গিয়েছিল প্রতারকরা। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

এদিকে, কলকাতায় এটিএম প্রতারণার তদন্তে ভিন রাজ্যে গেল পুলিশের ৩ টি টিম। সূত্রের খবর, এর আগে হরিয়ানার ফরিদাবাদে একই ধরনের প্রতারণার অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে এটিএম কাণ্ডে পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। তার থেকে সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চলছে।  প্রতারণার জন্য এটিএমে কী ধরনের ডিভাইস ব্যবহার করেছিল অভিযুক্তরা, তা বোঝার চেষ্টা করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।  অভিযুক্তরা ভিন রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের।  তার যে সব হোটেল বা গেস্ট হাউসে থাকতে পারে, সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান,ডুপ্লিকেট চাবি দিয়ে এটিএম খুলে বিশেষ যন্ত্র লাগানো হচ্ছে। তার ফলে এটিএম-'এর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে। তুলে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এটাই হল ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ পদ্ধতি।পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে এটিএম প্রতারণার অভিযোগে খড়দা থেকে হরিয়ানার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে এই সব ঘটনার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget