এক্সপ্লোর

কোথায় সুবীর চাকী খুনে মূল অভিযুক্ত ভিকি? হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা

 সূত্রের খবর, কোনও মোবাইল ফোন ব্যবহার করছে না ভিকি। তার হদিশ পেতে পরিচিতদের তালিকা তৈরি করে সেইসব জায়গায় খোঁজ শুরু করেছে পুলিশ।

রাজর্ষি দত্তগুপ্ত ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কোথায় লুকিয়ে রয়েছে কর্পোরেট কর্তা সুবীর চাকী খুনে মূল অভিযুক্ত ভিকি? হন্যে হয়ে তার খোঁজ চালাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।  সূত্রের খবর, কোনও মোবাইল ফোন ব্যবহার করছে না ভিকি। তার হদিশ পেতে পরিচিতদের তালিকা তৈরি করে সেইসব জায়গায় খোঁজ শুরু করেছে পুলিশ।

কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার। ৬দিন পরও পুলিশের হাতের নাগালের বাইরে সে। কোথায় রয়েছে ভিকি?হদিশ পেতে মরিয়া গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, খুনের ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ ও কল রেকর্ড ঘেঁটে প্রথমেই ভিকিকে চিহ্নিত করতে পেরেছিলেন।

সূত্রে খবর, তদন্তকারীরা বারবার অভিযান চালালেও প্রতিবার গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে সে। লালবাজার মনে করছে, দাগী দুষ্কৃতীদের মতো ভিকি এই খুনের ঘটনার আগে ও পরে কোথাও কোনও ক্লু রাখতে চায়নি।  

সুবীর চাকীকে খুনের দিন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে। ফার্ন রোডের এই নির্মীয়মাণ বহুতলে কাজ করত অভিযুক্ত ভিকি। খুনের দিন সকাল থেকে এখানেই ছিল সে। তার আচরণ ছিল অত্যন্ত স্বাভাবিক।

পুলিশ সূত্রে দাবি, প্রতিদিনের মতো খুনের দিন বিকেল ৫টার পর নির্মীয়মাণ বহুতল থেকে বেরিয়ে যান ঠিকাদার ও শ্রমিকরা। তাঁরা চলে যাওয়ার পরেও ভিকি এখানে ছিল।  তদন্তকারীদের অনুমান, যাতে কারও কোনও রকম সন্দেহ না হয় তাই বিকেল সাড়ে ৫টার পর সুবীর চাকীর সঙ্গে দেখা করার সময় ঠিক করে অভিযুক্ত।
 
গোয়েন্দা সূত্রে দাবি, খুনের পরও বিচলিত হয়নি ভিকি। খুনের পরদিন সোমবার সকালে নির্মাণ সংস্থার মালিকের কাছে এসে বলে, আমার বাবা মারা গেছেন। বাড়ি যেতে হবে। দু-হাজার টাকা চাই। ৩দিন পর কাজে যোগ দেব। 

শুনে ১৫০০ টাকা দেন নির্মাণ সংস্থার মালিক। এরপর থেকেই বেপাত্তা হয়ে যায় সে। পুলিশ সূত্রে খবর, মা মিঠু হালদার, শাগরেদ বাপি ও জাহির গ্রেফতার হওয়ার পর থেকেই আরও সাবধান হয়ে যায় ভিকি। তারপর থেকে কোনও মোবাইল ফোন ব্যবহার করছে না সে। এমনকি কোনওভাবে কারও সঙ্গে যোগাযোগ করছে না।

ভিকির নাগাল পেতে গোয়েন্দারা তার পরিচিতদের তালিকা তৈরি করে সেইসব জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget