এক্সপ্লোর

kolkata: সাতসকালে মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যবসায়ীর

kolkata: এদিন সকাল সোয়া ৬টা নাগাদ মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুলের গড়িয়া র‍্যাম্পের ওপর মোটরবাইক, হেলমেট রেখে নীচে ঝাঁপ দেন বছর ছাপান্নর প্রণব কুণ্ডু। লেকটাউনের এই বাসিন্দার ব্যবসায় মন্দা চলছিল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সাতসকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ রিয়েল এস্টেট ব্যবসায়ীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সোয়া ৬টা নাগাদ মিলন মেলা গেটের সামনে মা উড়ালপুলের গড়িয়া র‍্যাম্পের ওপর মোটরবাইক, হেলমেট রেখে নীচে ঝাঁপ দেন বছর ছাপান্নর প্রণব কুণ্ডু। লেকটাউনের বাসিন্দা ওই প্রৌঢ়ের রিয়েল এস্টেট ব্যবসায় মন্দা চলছিল বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। আত্মহত্যার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

একের পর এক দুর্ঘটনা মা ফ্লাইওভারের। কিছুদিন আগে মাঞ্জা বিপদ রুখতে মা ফ্লাইওভারের ধারে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে। তার জেরে রাত ১১টা থেকে, ভোর ৫টা পর্যন্ত, বন্ধ থাকবে উড়ালপুলের ওপর যান চলাচল। কাইট স্ট্রিং বেরিয়ার। মারণ মাঞ্জার বিপদ রুখতে, মা ফ্লাইওভারের ওপর শুরু হল, বেষ্টনী দেওয়ার কাজ। 

২২ সেপ্টেম্বর পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের ওপর যান চলাচল। সূত্রের খবর, গত ৩ মাসে মা ফ্লাইওভারের ওপর, চিনা মাঞ্জায় জখম হয়েছেন ১২ জন বাইক আরোহী।কেউ মাঞ্জা সুতোয় জড়িয়ে পিছলে পড়ে যান। কারও নাক মুখ কেটে যায়। গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনা কমাতে, ফ্লাইওভারের দু’দিকে ফেন্সিং দেওয়ার পরিকল্পনা করে KMDA। এর আগে, পরীক্ষামূলকভাবে কিছু অংশে বেরিয়ার দেওয়া হয়। এবার, টেন্ডার ডেকে, শুরু হল ফেন্সিং লাগানোর কাজ। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁদিক ঘেঁষে, ফ্লাইওভারের ৯০০ মিটারের ধারে, বসানো হচ্ছে বেষ্টনী। 

আরও পড়ুন: চলন্ত বাইক থেকে ছিটকে সম্প্রীতি উড়ালপুলের নীচে পড়ে মৃত্যু এক কিশোরের

এদিকে কিছুদিন আগেই বন্ধুর বাইক থেকে ছিটকে সম্প্রীতি উড়ালপুলের নীচে পড়ে মৃত্যু হয়েছিল এক কিশোরের। মৃতের নাম অনিমেশ সিংহ, বয়স ১৭ বছর। মৃত কিশোরের বন্ধুকে আহত আবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার চন্দননগরে। আহত যুবকের সঙ্গে কথা বলে, পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি বেহালার জেমস লং সরণিতে। অনিমেষের মামাবাড়ি মহেশতলার ডাকঘর এলাকায়। জন্মদিনে পার্টি করার পরিকল্পনা করে মামাবাড়ি যাচ্ছিল বন্ধুর বাইকে করে। সম্প্রীতি উড়ালপুল দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকিট। ব্রিজ থেকে ঝুলে কোনওমতে নিজেকে রক্ষা করে বাইক চালক বন্ধু। কিন্তু পিছনে বসা অনিমেষ ছিটকে পড়ে যান নীচে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় হেলমেট ছিল না। এছাড়াও সে মত্ত অবস্থায় ছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget