এক্সপ্লোর

Chandni Chawk Suicide : চাঁদনি চকে ৭০ বছরের বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

আত্মহত্যার ঘটনা ঘটানোর আগে পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভয়েজ মেসেজও করেন নেপালবাবু। সেই ভয়েস মেসেজে বলেছিলেন, বিপুল পরিমাণ ঋণের দায় রয়েছে তাঁর কাঁধে। সেই ঋণের ভারে তিনি জর্জরিত।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : চাঁদনি চকে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। চারতলার ফ্ল্যাট থেকে উদ্ধার ৭০ বছরের নেপাল দাসের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজে বৃদ্ধ দাবি করেন, দেনা, ঋণ ও ইএমআইয়ের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত। যদিও ঠিক কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, চাঁদনি চকের আগরওয়াল হাউজের চারতলায় থাকতেন নেপাল দাস নামে এক বৃদ্ধ। চাঁদনি চক এলাকারই একটি দোকানে তিনি কাজ করতেন। বৃহস্পতিবার রাতে ওই বৃদ্ধের ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গতকাল বিকেল এবং সন্ধেবেলাতেও এলাকাতে দেখা গিয়েছিল নেপালবাবুকে। এলাকার অন্যান্য যাঁরা ব্যবসায়ীরা রয়েছেন তাঁরা জানিয়েছেন যে, নাতনিকে নিয়ে সন্ধেবেলা হাঁটতে বেড়িয়েছিলেন ওই বৃদ্ধ। শুধু তাই নয়, পরিচিত মানুষদের সঙ্গে কথাবার্তাও বলেছিলেন। কিন্তু সেই সময়ে নেপালবাবুকে দেখে কোনওভাবেই বোঝা যায়নি যে রাতে তিনি ওরকম ঘটনা ঘটাতে পারেন বলে। 

এই ঘটনা প্রসঙ্গে নেপালবাবুর পরিবারের লোকেরা জানিয়েছেন যে, গতকাল রাত ১০টা ১৫ নাগাদ তাঁকে অনেকবার ডাকাডাকি করেও তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপরই পরিবারের লোকেদের মনে সন্দেহ হয়। তাঁরা দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। দরজা ভেঙে নেপালবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। সঙ্গে-সঙ্গেই তাঁরা লালবাজারে খবর দেন। স্থানীয় বউবাজার থানার পুলিশকর্মীরা এসে বৃদ্ধের দেহ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ হিসেবে জানা যাচ্ছে, চাঁদনি চক এলাকার যেখানে নেপালবাবু থাকতেন, এলাকাটি মূলত ব্যবসায়ী এলাকা। তিনি ওই এলাকাতেই দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফলে এলাকার প্রত্যেক ব্যবসায়ীই চিনতেন তাঁকে। এবং ওই সমস্ত ব্যবসায়ীদের দাবী, নেপালবাবুর মতো হাসিখুশি একজন মানুষ পাওয়া মুশকিল। গত কয়েকদিনে তাঁর ব্যবহারে কেউ ঘুণাক্ষরেও এমন ঘটনার কথা আন্দাজ করতে পারেননি। কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিতে হল ৭০ বছরের ওই বৃদ্ধকে? পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

চাঁদনি চকের মর্মান্তিক এই ঘটনা প্রসঙ্গে বৌবাজার থাকান পুলিশ জানাচ্ছে যে, গতকাল আত্মহত্যার ঘটনা ঘটানোর আগে পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভয়েজ মেসেজও করেন নেপালবাবু। সেই ভয়েস মেসেজে বলেছিলেন, বিপুল পরিমাণ ঋণের দায় রয়েছে তাঁর কাঁধে। সেই ঋণের ভারে তিনি জর্জরিত। এবং সেই ভয়েস মেসেজেও তিনি জানান যে ঋণের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তবে, পুলিশের কাছে এখনও স্পষ্ট নয় যে তিনি কী কারণে ঋণ নিয়েছিলেন। 

ঘটনা প্রসঙ্গে এলাকায় খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, নেপালবাবু এলাকারই একটি ইলেকট্রনিক্স যন্ত্রাংশের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। দোকানের ম্যানেজারও ছিলেন তিনি। পাশাপাশি কয়েকবছর আগে বেহালা এলেকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন ওই বৃদ্ধ। পার্লারটি বৃদ্ধের স্ত্রী দেখাশোনা করতেন। বৃদ্ধের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, ওই বিউটি পার্লার খোলার সময়ই অনেক টাকা ঋণ নিয়েছিলেন তিনি। গত কয়েক বছর ধরে যদিও কোনও সমস্যা দেখা দেয়নি। কিন্তু গতবছরের লকডাউনের সময় থেকে টানা বন্ধ ছিল ওই বিউটি পার্লারটি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, ব্যবসায় বেশ লোকসানের মধ্যে দিয়েই যাচ্ছিলেন নেপালবাবু। ঋণের টাকা শোধ করতে না পারার ফলে বেশ চিন্তার মধ্যে দিয়েই যাচ্ছিলেন এবং অবসাদেও ভুগছিলেন তিনি, এমনটাই খবর ঘনিষ্ঠ সূত্রের। পুলিশ ধারণা করছে যে, ভয়েস মেসেজে পাঠানো বৃদ্ধের বার্তার সঙ্গে ঘনিষ্ঠমহল থেকে পাওয়া ঋণের যোগসূত্র রয়েছে। সেই ঋণের বোঝা থেকেই এমন মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছেন ওই বৃদ্ধ।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget