এক্সপ্লোর

COVID19:  কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস, ধৃত চক্রের পাণ্ডা সহ ১২

সংস্থা থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে গ্রাহকদের ফোন করে টোপ দেওয়া হতো...

কলকাতা:  ফের কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস। রাজারহাটে সিআইডি-র জালে চক্রের পাণ্ডা-সহ ১২ জন। শহরে কল সেন্টারের নামে প্রতারণার কারবার চালানোর অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি। রাজারহাটের একটি বহুতলে অভিযান চালায়। 

সিআইডির দাবি, নামী সংস্থা থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে গ্রাহকদের ফোন করে টোপ দেওয়া হতো। এভাবে বেশ কয়েকজনকে প্রতারণা করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে চক্রের চার পাণ্ডা-সহ ১২ জনকে গ্রেফতার করে সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ৪০টি মোবাইল ফোন ও বেশ কিছু নথি। 

সাম্প্রতিকাকেল, রাজ্যে একের পর এক প্রতারণার পর্দাফাঁস হয়েছে। কখনও ভুয়ো আইপিএস, কখনও ভুয়ো সিবিআই-কৌঁসুলি পরিচয় দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।  কখনও আবার ‘ভুয়ো’ ডিএসপি পরিচয়ে প্রতারণার একের পর এক অভিযোগ সামনে এসেছে। 

গতকালই, মেডিক্যালে ভর্তির প্রতারণার অভিযোগের তদন্তে বড় চক্রের হদিশ পায় ঝাড়গ্রাম পুলিশ। ঝাড়গ্রামের এক ব্যক্তির থেকে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে লেকটাউন থেকে গ্রেফতার করা হয় শুভাশিস ও তাঁর সঙ্গী নীতু রায়কে।

এর আগে বৃহস্পতিবার, বিহারের কিষাণগঞ্জ জেলা আদালতের বিচারক ও নিলাম অফিসার পরিচয় দেওয়া এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, বিহারের কিষাণগঞ্জ জেলা আদালতের বিচারক এবং নিলাম অফিসার পরিচয় দিয়ে শিলিগুড়ির তিন বাসিন্দার কাছ থেকে ৯১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কিষাণগঞ্জ থেকে মূল অভিযুক্ত ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। 

৮৪টি গাড়ি ও বস্তা বস্তা গম নিলামে পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয় বলে অভিযোগ। কিষাণগঞ্জ থেকেই বুধবার পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত সমীর কুমার দুবে ও তাঁর সহযোগী সায়েক আলমকে। 

অন্যদিকে, নদিয়ার তৃণমূল নেতা ও ওয়ার্ড কোঅর্ডিনেটর শঙ্কর অধিকারীর দাবি, মাসখানেক আগে লাভপুরের বাসিন্দা এক যুবক তাঁকে একটি স্বর্ণমুদ্রা বিক্রি করে।

অভিযোগ, এরপর আরও ৯৫টি স্বর্ণমুদ্রা কেনার প্রস্তাব দেয় ওই যুবক। সেই অনুযায়ী, এক সঙ্গীকে নিয়ে মঙ্গলবার তৃণমূল নেতার বাড়িতে আসে ওই যুবক। ৯৫টি নকল স্বর্ণমুদ্রার বিনিময়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget