এক্সপ্লোর

Post Poll violence Hearing : 'রিপোর্টে ভোটের আগের হিংসার ঘটনারও উল্লেখ' আদালতে সওয়াল অভিষেক মনু সিংভির

আদালতে সিংভি বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে একাধিক অসঙ্গতি রয়েছে, এতে উল্লেখ রয়েছে, ভোটের আগের হিংসার ঘটনারও ।'

কলকাতা : রাজ্যে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। রিপোর্টের কড়া সমালোচনা করে একাধিকবার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তাঁর সরকার শপথ নেওয়ার পর হিংসার ঘটনা ঘটেনি। বৃহস্পতিবারও একই দাবি করেন তিনি। 

ঘটনাচক্রে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন রাজ্যের আইনজীবী। পাল্টা মামলাকারীর আইনজীবীর অভিযোগ, রাজ্যে গুজরাত হিংসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এদিন ৫ বিচারপতির বেঞ্চে রাজ্যের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। মামলাকারীর পক্ষে অংশ সওয়াল করেন মহেশ জেঠমালানি। 

আদালত সূত্রে খবর, অভিষেক মনু সিংভি অভিযোগ করেন,  NHRC-র রিপোর্টে একাধিক অসঙ্গতি রয়েছে। ভোটের আগের ঘটনারও উল্লেখ রয়েছে। NHRC-র মতো নিরপেক্ষ সংস্থার কাছে এটা কাম্য নয়। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট। 
আদালত সূত্রে খবর, মহেশ জেঠমালানির পাল্টা দাবি,   রাজ্যে গুজরাত হিংসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত প্রয়োজন। যে পুলিশ আক্রান্তদের ভয় দেখাচ্ছে, তারা তদন্ত করবে কেন? 

এই মামলায় ফের শুনানি হবে ২৮ জুলাই।  রাজ্য সহ কেউ এই মামলায় হলফনামা জমা দিতে চাইলে দিতে হবে ২৬ জুলাইয়ের মধ্যে।  গত ১৫ জুলাই হাইকোর্টে জমা পড়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট। 
আদালত সূত্রে খবর, সেই রিপোর্টে বলা হয়, পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। আছে শাসকের আইন। পাশাপাশি, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশও করে কমিশন।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার চূড়ান্ত রিপোর্ট  কলকাতা হাই কোর্টে জমা দেয় জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার ওই রিপোর্ট প্রকাশ্যে আসে। রিপোর্ট অনুযায়ী, রাজ্যে বিভিন্ন জেলা মিলিয়ে ১৫ হাজারেরও বেশি মানুষ ভোট-পরবর্তী হিংসার শিকার হয়েছেন। এছাড়াও আরও কিছু চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয় ওই রিপোর্টে। যেমন, খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, বাড়িঘর ভাঙচুর, অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে ভোট পরবর্তীতে, অভিযোগ রয়েছে কমিশনের রিপোর্টে। ভর্তসনা করা হয় রাজ্য পুলিশকেও। শুধু তাই নয়, ওই রিপোর্ট তাবড় নেতাদের ‘দুষ্কৃতী’ হিসাবে উল্লেখ করা হয়। ' জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, উদয়ন গুহরা কুখ্যাত দুষ্কৃতী। শওকত মোল্লা, শেখ সুফিয়ান, কেরিম খানরা গুন্ডা। ' ভোট পরবর্তী অশান্তি নিয়ে চূড়ান্ত রিপোর্টের সঙ্গে দেওয়া অ্যানেক্সচারে বিস্ফোরক দাবি করে জাতীয় মানবাধিকার কমিশন। 

'পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। আছে শাসকের আইন।' , ভোট পরবর্তী অশান্তির অভিযোগের প্রেক্ষিতে, ব্যাঙ্গাত্মকভঙ্গীতে এই ভাষাতেই রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করা হয় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget