এক্সপ্লোর

শ্রাবণ শেষেও কলকাতার বাজারে ইলিশের আকাল, জোগান নিয়ে এখনও অনিশ্চিত বিক্রেতারা

শ্রাবণ শেষ হতে চলল, অথচ বাঙালির পাতে রূপোলি শস্যের দেখা নেই।

কলকাতা: বাজারে ইলিশের আকাল। ফলে দামও বেশ চড়া। বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি দরে। দু’এক দিনের মধ্যে ইলিশের জোগান বাড়বে, এমন কোনও আশার কথাও শোনাতে পারছেন না খুচরো বাজারের বিক্রেতারা। 

শ্রাবণ শেষ হতে চলল, অথচ বাঙালির পাতে রূপোলি শস্যের দেখা নেই। ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি দামে। ছোট ইলিশ ধরা বারণ, অথচ কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে দেড়শো থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশ। কলকাতার বেশ কিছু বাজারে যেটুকু যা পাওয়া যাচ্ছে তা ওই ছোট ইলিশই। শনিবারও বাজারে দেখা গেল সেই ছবি।  

গড়িয়াহাট বাজারের এক বিক্রেতা জানিয়েছেন, হাওড়া থেকে মাছ নিয়ে আসছি। কী করব? ছোটো মাছ পেয়েছি। ২টো মাছে ৩০০ গ্রাম হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন বর্ষা ফুরনোর আগে কী পাতে ইলিশ পড়বে? আকূল প্রশ্ন ইলিশপ্রেমী বাঙালির। 

উল্লেখ্য শ্রাবণের শুরুতেই ডায়মন্ড হারবারে পৌঁছেছিল ইলিশ। প্রায় ৬ হাজার কেজি ইলিশ নিয়ে নামখানা ঘাটে পৌঁছয় ১০-১২টা ট্রলার। বর্ষার মরশুমে এই প্রথম এত ইলিশ আসায় খুশি আড়তদার থেকে শুরু করে মৎস্যজীবীরা। বাজারে জোগান বাড়লে ইলিশের দাম কমবে বলে আশা করেছিলেন ক্রেতারা।

১০ জুলাই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের বেশ কিছু আড়তে প্রায় ৬ হাজার কেজির বেশি ইলিশ ঢোকে। গভীর সমুদ্র থেকে ১০-১২টি ট্রলার ইলিশ নিয়ে নামখানা ঘাটে ফেরে। প্রত্যেকটি ট্রলার কম বেশি প্রায় ৪০০ কেজি করে ইলিশ ধরে নিয়ে আসে। মরশুমে এই প্রথম একসঙ্গে এত ইলিশ আসায় কিছুটা হলেও স্বস্তি পায় আড়তদার থেকে মৎস্যজীবীরা।

এ দিন এই পাইকারী বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি প্রতি দাম গিয়েছে আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে। আর ৮০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের মাছ এক হাজার টাকা। এ দিকে ১ কেজি ওজনের কেজি প্রতি ইলিশের দাম ছিল তেরোশো টাকার মধ্যে। মরশুমের শুরু থেকে এবার মৎস্যজীবীদের জালে পর্যাপ্ত সমুদ্রের ইলিশ ধরা পড়েনি। তাই সেবার মনে করা হয়েছিল কিছুটা হলেও ইলিশ ঘাটতি মিটবে। তবে শ্রাবমের শেষে ছবিটা সেই একই। বাজারের ইলিশের আকাল অব্যাহত। 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget