এক্সপ্লোর

Kolkata: কলকাতায় নয়া আতঙ্ক, 'বান্টি-বাবলির' কায়দায় ক্যাব চালককে গাড়ি সহ অপহরণ

ইতিমধ্যেই প্রতারকদের জালে পড়েছেন তিন-তিন জন অ্যাপ ক্যাব চালক!

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রিলের বান্টি-বাবলির কায়দায় কলকাতায় অপরাধ, যাত্রী সেজে অ্যাপ ক্যাব চালককে গাড়ি সহ অপহরণ। এক যুগলের ওপর ভরসা করেই সর্বস্ব খোয়াতে হচ্ছে চালককে! ইতিমধ্যেই প্রতারকদের জালে পড়েছেন তিন-তিন জন অ্যাপ ক্যাব চালক! সবকটি ঘটনার নেপথ্যে কী একই যুগল? উত্তর খুঁজছে পুলিশ।

সপ্রতিভ চেহারা, আলাপ জমাতে দক্ষ। যাত্রী সেজে অ্যাপ ক্যাবে ওঠা, এরকমই এক যুগলের ওপর ভরসা করেই সর্বস্ব খোয়াতে হচ্ছে চালককে। ইতিমধ্যেই প্রতারকদের খপ্পরে পড়েছেন তিন-তিন জন অ্যাপ ক্যাব চালক। তাঁদেরই একজন বিষ্ণুপুর থানার সামালির বাসিন্দা অভিজিৎ ঘোষ। 

তাঁর পরিবারের দাবি, ২১ সেপ্টেম্বর, উল্টোডাঙা থেকে এক তরুণ-তরুণী অভিজিতের ক্যাবে ওঠেন। আলাপ জমিয়ে তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেয় ওই যুগল। কিন্তু সেই পানীয় খাওয়ার পরই সব অন্ধকার। এরমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওই যুগল বলেন, অভিজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসপাতালে ভর্তি করতে হবে। টাকা চাই। 

আরও পড়ুন, "আপনি ভোট দেবেন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন", প্রচারে দাবি অভিষেকের

এর দু’দিন পর ২৩ তারিখ, বেহালা থানায় ক্ষতবিক্ষত অবস্থায় চালককে গাড়ি সহ পৌঁছে দেওয়া হয়। বলা হয়, মত্ত চালক অ্যাক্সিডেন্ট করেছেন। দুই তরুণ-তরুণী একজন চালককে আহত অবস্থায় পৌঁছে দিয়ে গেলেন, অথচ তাঁদের কিছুই জিজ্ঞেস করল না পুলিশ? এই প্রশ্ন তুলেছে অভিজিতের পরিবার। 

১৪ই সেপ্টেম্বর একই ঘটনা ঘটে কড়েয়ার বাসিন্দা শেখ শাহনওয়াজের সঙ্গেও। অভিযোগকারী চালক জানান দুপুরের দিকে নাগেরবাজার থেকে ৩ ঘণ্টার জন্য রেন্টালে ক্যাবে ওঠে বছর ২৪-২৫ এর তরুণ-তরুণী। ঠাণ্ডা পানীয় দেয়। খাওয়ার পর আর হুঁশ ছিল না। ১৬ তারিখ যখন চোখ খোলেন, দেখেন কাঁকুরগাছির পাশে একটি বাস স্টপে শুয়ে আছেন ।গাড়িটি পাওয়া যায় উত্তর দমদম পুরসভা হাসপাতালের কাছ থেকে।

আরও পড়ুন, ভুল চুল কাটার খেসারত, মডেলকে ২ কোটি টাকার ক্ষতিপূরণ নামী হোটেলের

পরপর এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ক্যাবচালকরা। অ্যাপ ক্যাব চালক সিটু ইউনিয়নের সাধারণ সম্পাদক মহম্মদ মানু বলেন, কামালগাজিতেও এই ঘটনা ঘটেছে। ক্যাব চালকরা আতঙ্কিত। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। কোম্পানির থেকেও সাহায্য চেয়েছি, সাহায্য পাচ্ছিনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget