এক্সপ্লোর

Red Road Accident: কামারহাটি থেকে গ্রেফতার রেড রোড দুর্ঘটনায় ঘাতক মিনিবাসের চালক

দুর্ঘটনার পর পালিয়ে বেড়াচ্ছিলেন গার্ডেনরিচের বাসিন্দা সৈয়দ ইবরার হোসেন

কলকাতা: রেড রোডে মিনিবাস দুর্ঘটনায় গ্রেফতার চালক। পুলিশের দাবি, দুর্ঘটনার পর পালিয়ে বেড়াচ্ছিলেন গার্ডেনরিচের বাসিন্দা সৈয়দ ইবরার হোসেন। 

গতকাল রাত ১১টা নাগাদ কামারহাটি এলাকা থেকে ওই মিনিবাস চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগে মামলা রুজু হয়েছে। 

বৃহস্পতিবার রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনা ঘটে। মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশকর্মীর। আহত হন বাসের ১৯ জন যাত্রী। 

পুলিশ জানিয়েছে, বেলা ১২টা নাগাদ রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে বাইকারোহী পুলিশ কর্মীকে ধাক্কা মারে বাসটি। এরপর গাছে ধাক্কা মেরে, সোজা পাঁচিলে উঠে যায়।  

বাসের তলায় পিষ্ট হয়ে যান পুলিশকর্মী। বিকট শব্দ শুনে ছুটে আসেন, ফোর্ট উইলিয়ামের মধ্যে থাকা সেনা জওয়ানরা। প্রাথমিকভাবে, তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। 

পরে ক্রেন দিয়ে মিনিবাসটিকে সরিয়ে নীচ থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ কর্মীকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত পুলিশকর্মী বিবেকানন্দ ডাবের বাড়ি ঝাড়গ্রামে।  সেখানে রয়েছেন তাঁর মা-বাবা, দিদি। 

কাজের সূত্রে হাওড়ার ফ্ল্যাটে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন তিনি।  পুলিশকর্মীর এভাবে চলে যাওয়া মানতে পারছেন না তাঁর বন্ধু-সহকর্মীরা। 

দুর্ঘটনাগ্রস্ত বাসটির রুট ছিল মেটিয়াবুরুজ থেকে হাওড়া। হিসেব মতো, ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের উল্টো দিক থেকে টার্ন নিয়ে পার্ক স্ট্রিট হয়ে হাওড়ার দিকে যাওয়ার কথা। 

কিন্তু, পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা রুটে না গিয়ে, সোজা গতি বাড়িয়ে রেড রোডে ঢুকে যায় মিনিবাসটি। এমনই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। 

এদিকে, যেদিন রেড রোড দুর্ঘটনার অভিযুক্ত চালক ধরা পড়ল, সেদিনই শহরে ঘটে গেল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর।

পুলিশ সূত্রে খবর, রাত পৌনে এগারোটা নাগাদ হাওড়া থেকে এক্সাইডের দিকে আসছিল লরিটি। দ্রুত গতিতে আসার সময় পিছন থেকে ধাক্কা মারলে ছিটকে পড়েন বাইক আরোহী।

দুর্ঘটনার তীব্রতায় টুকরো টুকরো হয়ে যায় তাঁর হেলমেট। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget