এক্সপ্লোর

Shoot Out: গোর্কি সদনের কাছে শ্যুটআউট, গ্রেফতার আরও এক দুষ্কৃতী

গুলি এই চালিয়েছিল বলে দাবি পুলিশের। দেশি পিস্তল থেকেই গুলি বলে অনুমান পুলিশের।

কলকাতা: গোর্কি সদনের কাছে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার আরও এক দুষ্কৃতী। গুলি এই চালিয়েছিল বলে দাবি পুলিশের। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গতকালই ১ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই পাওয়া গেছে দ্বিতীয় দুষ্কৃতীর সন্ধান। চিহ্নিত করা হয়েছে আরও কয়েকজনকে।। দেশি পিস্তল থেকেই গুলি বলে অনুমান পুলিশের।

শেক্সপিয়র সরণি থানা থেকে এক কিলোমিটার দূরের ব্যস্ত এলাকা। সামনেই গোর্কি সদন। এরকম জায়গায় রাত এগারোটায়, পাঁচটা বাইকে করে, এক কিলোমিটার রাস্তা গাড়ি ধাওয়া। তারপর ব্যবসায়ীকে ঘিরে ধরে, আগ্নেয়াস্ত্র বার করে সটান গুলি। কলকাতাবাসীর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে দুষ্কৃতী-দৌরাত্ম্যের এই ঘটনা।

কিন্তু, এমনটা ঘটল কেন? পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রবিবার রাতে দুষ্কৃতীরা পাঁচটা বাইক নিয়ে ব্যবসায়ীর গাড়ির সঙ্গে রেষারেষি করছিল। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন গাড়ি থেকে নেমে ওই ব্যবসায়ী, রণিত গুপ্ত নামে এক যুবককে চড় মারেন। এরপরই ওই যুবক আরও কয়েকজন ডেকে আনে। তখনই ব্যবসায়ীর গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযুক্তরা বেরোনোর পর এজেসি বোস রোড ধরে যায়, সেখানেই গন্ডগোল বাধে। মঙ্গলবার রণিত গুপ্ত নামে এই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রণিতকে জেরা করেই আরেক দুষ্কৃতীর হদিশ মেলে। তবে পাঁচটা বাইকে চড়ে আসা, বাকি অভিযুক্তরা এখনও অধরা।

আরও পড়ুন: North 24 Paragana: ফের জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য, বোমায় গুরুতর জখম ২ জন

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাড়ি বালিগঞ্জের দেওদার স্ট্রিটে। তাদের খোঁজে সোমবার রাতে ওই এলাকায় হানা দেয় পুলিশ। দেওদার স্ট্রিটে যেখান থেকে অভিযুক্তরা ভাসানে বেরিয়েছিল, সেখানে অভিযুক্তদের শনাক্ত করতে বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের গুন্ডাদমন শাখা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুলি চালানো হয় দেশি পিস্তল থেকে। উদ্ধার হওয়া কার্তুজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা কোন দিক দিয়ে পালিয়েছে, তা-ও ফুটেজে ধরা পড়েছে।প্রয়োজনে হামলাকারীদের স্কেচ আঁকানো হতে পারে। গুলিবিদ্ধ ব্যবসায়ী পঙ্কজ সিংহ CMRI হাসপাতালে ভর্তি। তাঁর শরীর থেকে গুলি বের করা হয়েছে।

আরও পড়ুন: Weather Update: দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget