এক্সপ্লোর

Gariahat Twin Murder: নিজেকে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়েছিল মাধ্যমিক ফেল ভিকি হালদার, গুণকীর্তির পর্দাফাঁস পরিবারের

এসেছিল স্যুট-বুট পরে, গাড়ি চড়ে, অনর্গল ইংরেজিতে কথা বলছিল...

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কাঁকুলিয়া রোডে জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত ভিকি হালদারের গুণকীর্তির পর্দাফাঁস করল পরিবার। 

তার কাকার দাবি, বছরখানেক আগে ভোলবদলে কাঁকুলিয়ায় বাবার কাছে হাজির হয়েছিল ভিকি। এসেছিল স্যুট-বুট পরে, গাড়ি চড়ে। নিজেকে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয় সে। 

আত্মীয়দের সঙ্গে অনর্গল ইংরেজিতে কথা বলছিল মাধ্যমিক ফেল ভিকি। একসঙ্গে থাকার কথা বলে বাবাকে ডায়মন্ড হারবারে নিয়ে যায় সে। সেখানে নিয়ে গিয়েই বাবাকে খুনের চেষ্টা করে। দাবি ভিকির কাকার। 

এদিকে, কাঁকুলিয়া রোডে জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের দাবি, ছেলে ভিকির সঙ্গে মিলে কর্পোরেট কর্তা সুবীর চাকীর বাড়ি থেকে লুঠপাটের ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন ধৃত মিঠু হালদারই। পেশায় পরিচারিকা ওই মহিলাকে জেরা করে এমনটাই দাবি করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন পরিচারিকা মিঠু হালদারই, কাঁকুলিয়া রোডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

পুলিশ সূত্রে খবর, নিহত কর্পোরেট কর্তা সুবীর চাকীর পৈত্রিক বাড়ির কাছেই কাঁকুলিয়া রেল গেটের কাছে মিঠুর শ্বশুরবাড়ি। সুবীর চাকীর বাড়িতে কোনওদিন না গেলেও ওই এলাকায় দীর্ঘদিন থাকার ফলে রাস্তাঘাট সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন মিঠু। 

ফলে খুনের পর কীভাবে পালাতে হবে, বড় ছেলে ভিকিকে সেই পথ বাতলে দেন মিঠুই। গতকাল মহিলার ডায়মন্ড হারবারের বাড়িতে তল্লাশি চালিয়ে রক্তের দাগ লাগা পোশাক উদ্ধার করেছে পুলিশ। মিঠু গ্রেফতার হলেও জোড়া খুনে মূল অভিযুক্ত তাঁর ছেলে ভিকি এখনও অধরা। 

আরও পড়ুন: কর্পোরেট কর্তা সহ জোড়া খুনের কিনারা! গ্রেফতার মিঠু হালদার, তাঁর পলাতক ছেলের খোঁজ পুলিশের

কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়িচালক রবীন মণ্ডলকে খুনের পর আততায়ীরা কোন পথে পালিয়েছিল তা জানতে জোড়া খুনে ধৃত মিঠু হালদারকে নিয়ে গতকাল ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। মিঠুকে বালিগঞ্জ স্টেশনে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget