এক্সপ্লোর

KMC on Covishield Vaccine: এসেছে ৩০ হাজার ডোজ, আজ পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দেওয়া হবে কোভিশিল্ড

এর আগে পুরসভার তরফে জানানো হয়েছিল, আজ কোভিশিল্ডের ভ্যাকসিন দেওয়া হবে না...

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কোভিশিল্ডের ভ্যাকসিনেশনে সাময়িক স্বস্তি। আজ কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিশিল্ডের ডোজ দেওয়া হবে বলে সূত্রের খবর। 

এর আগে পুরসভার তরফে জানানো হয়েছিল, আজ কোভিশিল্ডের ভ্যাকসিন দেওয়া হবে না। কিন্তু গতকাল রাতে ৩০ হাজার ডোজ কোভিশিল্ড এসেছে।  ফলে পুরসভা সূত্রে খবর, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আজও দেওয়া হবে কোভিশিল্ড। যদিও কোভ্যাকসিনের ক্ষেত্রে জোগানের সমস্যা নেই। 

রাজ্যে বেশ কিছুদিন ধরেই সরকারি ও পুর স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া কোভিশিল্ডের ভাঁড়াড়ে টান পড়েছে। এই প্রেক্ষিতে সোমবার এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। 

শুক্র-শনিবার, বন্ধ ছিল ভ্যাকসিনেশন। কলকাতা পুরসভা নোটিস দিয়ে জানিয়েছে, মঙ্গলবার থেকে আবার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য কোভিশিল্ড দেওয়া বন্ধ থাকবে। ফলে, সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কোভিশিল্ডের ডোজ দেওয়া হলেও তার জন্য লম্বা লাইন পড়ে।

এমনই একটি কেন্দ্র ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। কালীঘাট ফায়ার ব্রিগেডের উল্টোদিকের পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে লাইন দিয়েছিলেন শয়ে শয়ে মানুষ।

এরপরই ঘোষণা করা হয়, আড়াশো জনের বেশি ভ্যাকসিন দেওয়া হবে না। এক পুরকর্মীকে বলতে শোনা যায়, আড়াইশো ভ্যাকসিন এসেছে। আমরা আড়াইশো জনের মত নিয়ে নিয়েছি। এরপর যাঁরা আছেন, জয়াকরে আমাদের ওখানে জয়হিন্দ ভবন আছে, এখান থেকে সোজা গেলে দেখতে পাবেন, আপনাদের মতো মানুষের ভিড় রয়েছে, ওখানে চলে গেলে হাজারের মতো ভ্যাকসিন আছে। ওখানে গেলে ভ্যাকসিন পেয়ে যাবেন। আপনারা একটু তাড়িতাড়ি ওখানে গিয়ে লাইন দিন।

স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ঘোষণা হওয়া মাত্রই, পিছন থেকে ছোট হতে শুরু করে লাইন। শুরু হয় ভ্যাকসিন পেতে হুড়োহুড়ি।  অনেকেই দৌঁড়ে আগে লাইনে পৌঁছনোর চেষ্টা করেন। জয়হিন্দ ভবনের সামনে আগে থেকেই লাইন ছিল। নতুন করে আরও অনেকে যাওয়ায়, এখানেও লাইন আরও লম্বা হয়ে যায়।  

এদিন বাগবাজারে ৮ নম্বর ওয়ার্ডে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভোর চারটে থেকে লাইন পড়ে।হাতিবাগানে ১১ নম্বর ওয়ার্ডেও পুরসভার হেলথ ক্লিনিকের সামনে অপেক্ষায় ছিলেন গ্রাহকরা। সূত্রের খবর, অল্প সংখ্যায় কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়।

শহরে কোভিশিল্ড ভ্যাকসিনের এই সঙ্কট নিয়ে কেন্দ্রকে দায়ী করেছে  কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, ভ্যাকসিন পেতে হয়রানি বাড়ছে। এই পরিস্থিতিতে এর জন্য যে কেন্দ্রই দায়ী তা সাধারণ মানুষকে জানাতে বিভিন্ন বরোর পুরস্বাস্থ্য কেন্দ্রগুলোতে নোটিস ঝোলাতে বলা হয়েছে। 

তবে কোভ্যাকসিনের ক্ষেত্রে সমস্যা নেই।  

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget