এক্সপ্লোর

Laketown : নাকা চেকিংয়ের সময় আটক গাড়ি, লেকটাউনে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

বিপুল পরিমাণ ওই গাঁজা কলকাতার কোথায়, কাদের বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

রঞ্জিত সাউ, লেকটাউন : ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই জন। লেকটাউন থানার পুলিশ তাদের গ্রেফতার করে। কোচবিহার থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল ওই পরিমাণ গাঁজা। যশোহর রোড বাঙুর অ্যাভিনিউ ক্রসিংয়ে নাকা চেকিংয়ের সময় টাটা গাড়িটিকে দাঁড় করায় লেকটাউন থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মাছের ভুসির মধ্যে লুকিয়ে রাখা গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ। এর পরই দুই জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আবু মুন্নাত ও আলম মিয়া। দুজনের বাড়ি কোচবিহারে। বিপুল পরিমাণ ওই গাঁজা কলকাতার কোথায়, কাদের বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।

এর আগে গত অগাস্ট মাসে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আটক করা হয়েছিল গাঁজা বোঝাই ট্রাক। বস্তা বোঝাই প্রায় ৩৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক ও আরোহীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন আগরতলা এবং অন্য়জন মণিপুরের বাসিন্দা ছিল। মণিপুর সীমান্ত থেকে কলকাতায় গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় পুলিশ।

জুলাই মাসে মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেয়েছিল রায়গঞ্জ থানার পুলিশ। চা-বোঝাই লরি থেকে উদ্ধার করা হয় ৩০৮ কিলোগ্রাম গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ছিল ৪০ লক্ষ টাকা। গাঁজা সহ চা-বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করে রায়গঞ্জ থানার পুলিশ। তার একদিন আগেই একটি বেসরকারি নাইট সার্ভিস বাস থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। একজনকে গ্রেফতারও করা হয় ওই ঘটনায়। ২৪-ঘণ্টার মধ্যেই ফের মাদক-বিরোধী অভিযানে সাফল্য পায় রায়গঞ্জ পুলিশ। 

আরও পড়ুন ; চা-বোঝাই লরি থেকে উদ্ধার ৪০ লক্ষ টাকা মূল্যের ৩০৮ কেজি গাঁজা

ওই মাসেই দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ গাঁজা সমেত হাতেনাতে পাকড়াও করে ২ অভিযুক্তকে। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় ১৬ কেজি গাঁজা ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করে। খবর পেয়ে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে সাদা পোশাকে ওত পেতে বসেছিল। সাদা রঙের বোলেরো গাড়ি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে। গ্রেফতার করা হয় বীরেন কর ও প্রশান্ত রক্ষিত নামে বছর চব্বিশের দুই যুবককে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget