এক্সপ্লোর

Local Train: "এইভাবে লোকাল ট্রেন চললে করোনা বাড়বে", চিন্তিত চিকিৎসকেরা

রবিবার থেকে রাজ্যে ফের ছুটতে শুরু করল লোকাল ট্রেন। সেইসঙ্গে ধরা পড়ল ভিড় নিয়ে উদ্বেগের এই ছবি। 

কলকাতা: দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। প্রতিদিন সংক্রমিত হচ্ছেন প্রায় হাজার জন। মৃতের সংখ্যার উঠানামাও লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর, রবিবার থেকে রাজ্যে ফের ছুটতে শুরু করল লোকাল ট্রেন। সেইসঙ্গে ধরা পড়ল ভিড় নিয়ে উদ্বেগের এই ছবি। 


কোথায় ৫০ শতাংশ যাত্রী। কোথায় সামাজিক দূরত্ব। এ তো সেই বাদুড়ঝোলা ট্রেনেরই ছবি। শিয়ালদা-হাওয়ার মতো স্টেশনে লোকাল ট্রেন থামতেই দেখা গেল গিজগিজ করছে কালো মাথার সারি। রবিবার ছুটির দিনেই যদি এই অবস্থা হয়, তাহলে সপ্তাহের বাকি দিনগুলিতে কী হবে, এই উদ্বেগ যখন মাথাচাড়া দিচ্ছে, তখন অশনি সংকেত দেখছেন চিকিৎসকদের একাংশ। 

ফুসফুস বিশেষজ্ঞ সুজন বর্ধন বলেন, "কীভাবে ৫০ শতাংশ বোঝা যাচ্ছে না, কারণ কোভিড নির্মুল হয় না। আগামী দিনে কী হবে বোঝাই যাচ্ছে, এই ভাবে লোকাল চললে সংক্রমণ বাড়বে।" তবে করোনা আবহে মাস্ক পরা নিয়ে কড়াকড়ি করছে রেল। কোনও যাত্রী মাস্ক না পরলে, নেওয়া হচ্ছে ফাইন। শিয়ালদা স্টেশনেও মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। সেই সঙ্গে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও চলছে। আগামীদিনে এই নজরদারি চলবে বলে জানিয়েছে রেল।           

আরও পড়ুন, চারদিনে পারদ নামল ৪ ডিগ্রি, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস

প্রায় ৬ মাস পর রাজ্যে চাকা গড়াল লোকাল ট্রেনের চাকা। করোনা বিধি উড়িয়ে প্রথম দিনই ভিড়ের ছবি উঠে এল একাধিক জায়গা থেকে। সপ্তাহের কাজের দিনগুলোয় তাহলে কী হবে? রাজ্যে ক্রমবর্ধমান সংক্রমণের মুখে দাঁড়িয়ে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

রোজগারের আশায় খড়গপুর স্টেশনে ট্রেনে প্রণাম করে উঠতে দেখা গিয়েছে হকারকে। আর ডিজেল যখন সেঞ্চুরি হাঁকিয়েছে, তখন চড়া বাসভাড়া থেকে বাঁচতে লোকালের ট্র্যাকে ফেরাকে স্বাগত জানিয়েছেন নিত্য যাত্রীরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget