এক্সপ্লোর

Weather Update: চারদিনে পারদ নামল ৪ ডিগ্রি, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস

দীপাবলির আগেই বাতাসে হিমের পরশ...

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দীপাবলির আগেই বাতাসে হিমের পরশ। উত্তুরে হাওয়ার ভর করে কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি নামল পারদ। 

চলতি মাসের গোড়ায়, আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছিল, সপ্তাহান্তে হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।  সেই পূর্বাভাসকে সত্যি করে, আজ সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি। 

কালীপুজো থেকে ভাইফোঁটাজুড়ে মনোরম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকালে আংশিক কুয়াশা বিভিন্ন জেলায়। 

আরও পড়ুন: ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্যে, চলতি সপ্তাহেই বাংলায় শীতের প্রবেশ

আজ রাত থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। ফলে রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ। তবে এখনই আনুষ্ঠানিকভাবে শীতের আগমন ঘটছে না। তার জন্য আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। 

এদিকে, আজ রবিবার থেকেই রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘ অপেক্ষার পর লোকাল ট্রেন চালু হওয়ায় কাছেপিঠে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। সংক্রমণ রুখতে অনেকেই সতর্ক করোনাবিধি রক্ষায়। 

ফের কম ভাড়ায় যাতায়াত শুরু করতে পারায় খুশি হয়েছেন নিত্যযাত্রীরা। ফের ট্রেন চালু হওয়ায় রোজগারের আশায় হকাররা। কেউ কেউ ট্রেনে ওঠার আগে সারলেন প্রণাম। 

দুর্গাপুজোর সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে ভাসেনি কলকাতা। মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: সরল নিম্নচাপ, কবে থেকে শীতের আমেজ ! খোঁজ দিল আবহাওয়া দফতর

কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
Modi in Brigade: ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
Mithun Attacks Mamata: ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget