এক্সপ্লোর

Mamata on Fuel Price Hike: পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, প্রতিদিন এভাবে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়লে অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি তো হবেই।

কলকাতা: পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা থামছেই না। এবার পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্ববাংলা শারদসম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন, পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবে কোথা থেকে। একবারও এই রাজ্যের কথা ভাবছে না। নিজেদের রাজ্যে ক্ষমতায় রয়েছে। আর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের রাজ্যকে দেয়ই না। আমাদের টিকাই দেয় না। টাকা দেবে! রাজ্য ১ টাকা করে পেট্রোপণ্য দেয়। আমাদের রাজ্যে যত প্রকল্প রয়েছে, তা আর কোনও রাজ্যে নেই। '

আরও পড়ুন - Mamata Banerjee: 'পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র', পাল্টা আক্রমণে মমতা| Bangla News

এদিন পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, প্রতিদিন এভাবে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়লে অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি তো হবেই। মূল্যবদ্ধির পাশাপাশি রাজ্যকে পর্যাপ্ত করোনার টিকা না দেওয়ারও অভিযোগে বিদ্ধ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তিনি অভিযোগ তুলেছেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলিকে ঢেলে টাকা এবং টিকা দুটোই দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যকে না টাকা দেওয়া হচ্ছে, না টিকা। 

মমতা বন্দ্যায় আরও বলেন, 'রাজ্যের মানুষের জন্য আমাদের কত প্রকল্প রয়েছে। ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার। কৃষক থেকে খেতমজুর সবার জন্য কত প্রকল্প রয়েছে। ছাত্র, যুবকদের বলব, অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। হিডকোর দেওয়া ১০০ একর জমির উপর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। বাংলা অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। বাইরে থেকেও অনেক ইন্ডাস্ট্রি আসছে। ফলে বাংলায় কাজের অভাব হবে না। সমস্যা শুধু একটাই। এত পরিমাণে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ছে, মানুষের টাকাপয়সাগুলোকে এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাঙ্কিং সেক্টরের লেনদেন এত কম হচ্ছে, রেল থেকে কোল, সেল সব বন্ধ করে দেওয়া হচ্ছে, তাতে মূল সমস্যা দেখা দিচ্ছে। এই গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র।' সবশেষে রাজ্যের মানুষকে কোভিডের পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া থেকে সাবধান থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget