এক্সপ্লোর

Sadhan Pandey Hospitalised: অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে, ভর্তি হাসপাতালে

প্রায় অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয় বিধায়ককে


কলকাতা:  অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে।  প্রায় অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয় বিধায়ককে। কাশি, ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি।ভেন্টিলেশনে রাখা হয়েছে মানিকতলার বিধায়ককে। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রাখার পর বিধায়কের শারীরিক অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল। 

চিকিৎসকরা জানিয়েছেন তাঁর সিওপিডি ও রেনাল প্রবলেম রয়েছে। চিকিৎসকরা সব কিছু পরীক্ষানিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ভেন্টিলেশন সাপোর্টে রাখায় তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল। 

উল্লেখ্য, এবার বিধানসভা ভোটের আগে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। 

উল্লেখ্য, দীর্ঘদিনের বিধায়ক সাধন পান্ডে। এবার বিজেপির কল্যাণ চৌবেকে হারিয়ে জিতেছিলেন তিনি। এবারের বিধানসভা ভোটে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে।  তৃণমূলের জয়লাভের প্রসঙ্গে সাধন পাণ্ডে বলেন, ‘মানুষের হয়ে আমাদের কাজ করতে হবে। জনগণই আমাদের শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি। জেতার পর আমাদের দায়িত্ব আরও বাড়ল। ফুলের মালা পরতে গেলে কাঁটা সহ্য করতে হবে। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি।’ তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। কিন্তু মাঝেমধ্যেই তাঁকে দলে বেসুরোও শুনিয়েছে।

এবারের বিধানসভা ভোটে সাধন পান্ডের লড়াইটা একেবারেই সহজ ছিল না। ২০১৯-র লোকসভা ভোটের ফল অনুযায়ী, মানিকতলা আসনে সামান্য ব্যবধানে এগিয়েছিল তৃণমূল। লোকসভা ভোটে ঘাসফুলের দুর্গে পদ্মের আগমন বার্তায় এবারের বিধানসভা নির্বাচনে আশায় বুক বেঁধেছিলেন বিজেপি কর্মীরা। তবে বিধানসভা ভোটের প্রচারে লোকসভার ফলাফলকে গুরুত্বই দিতে চাননি তিনি। প্রচারের সময় বারবার বলেছিলেন, এবার লক্ষ্য নয়। অর্থাৎ , নবমবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া। বিধানসভা ভোটের আগে বারেবারেই বলেছেন, লোকসভার ভোট আর বিধানসভা ভোটে অনেক ফারাক। সারা বছর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ। এর সুফল মিলবেই।  
একসঙ্গে ছিল দলের গোষ্ঠী-কোন্দল। কিন্তু সেই সব প্রতিকূলতাকে ধর্তব্যের মধ্যেই আসনে চাননি তিনি।  ভোটের ফলাফলে এবারও বিধানসভা ভোটে জয়ী হয়ে  বিধায়ক নির্বাচিত হয়েছেন সাধন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget