এক্সপ্লোর

তপসিয়ায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

ফের শহরে অগ্নিকাণ্ড। এবার ২১ নম্বর তপসিয়া রোডে রবারের জুতোর কারখানায় আগুন। ভস্মীভূত কারখানার একাংশ।

 কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। এবার ২১ নম্বর তপসিয়া রোডে রবারের জুতোর কারখানায় আগুন। ভস্মীভূত কারখানার একাংশ। ভোর ৪টে নাগাদ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এরই মধ্যে কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। স্থানীয়রাই কারখানার ছাদ ভেঙে নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করেন। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। 

গতকাল শুক্রবার দুপুরে জ্যোতি সিনেমার কাছে লেনিন সরণীতে আগুন লাগে। লেনিন সরণীতে একটি বাড়িতে আগুন লাদে। ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। পুরো এলাকা ভরে যায় ধোঁয়ায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

 

এর আগে গত ৮ মার্চ   স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে, আগুনের গ্রাসেই প্রাণ হারালেন কয়েকজন দমকলকর্মী।  রেলের কয়লাঘাট ভবনে ভয়াবহ আগুন লেগেছিল। বদ্ধ লিফটের মধ্যে থেকে উদ্ধার হল মৃতদেহ। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সেই আগুনে ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয় ৯ জনের। 

কয়লাঘাটের ওই অগ্নিকাণ্ড নিয়ে  শুরু হয়ে গিয়েছিল চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিলেন। স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর দায় কার? রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে খবর পেয়েও দমকলের বিরুদ্ধেই দেরিতে যাওয়ার পাল্টা অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দমকলের পরিকাঠামো নিয়ে অভিযোগ করেন তিনি। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, ঘটনাস্থলে ছিলেন না রেলের কোনও আধিকারিক। ঘটনাস্থলে গিয়েছিলেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তিনি রেলের গাফিলতির পাশাপাশি, দমকলের উপযুক্ত পরিকাঠামো না থাকারও অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, এখানে রাজনীতি করা উচিত নয়। ঘটনায় রেল ও রাজ্য- উভয়েরই গাফিলতি রয়েছে।

এরপর গত ৩১ মার্চ সাতসকালে স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে ৮টা নাগাদ বহুতলের চারতলায় আগুন লাগে। নীচের তলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আসঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth & Death Certificate Scam: মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
CM Suvendu Adhikari: জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘কলকাতা কর্পোরেশন সহ, বিভিন্ন জায়গায়…”
জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘কলকাতা কর্পোরেশন সহ, বিভিন্ন জায়গায়…”
Dilip Ghosh: 'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
Kunal Ghosh: 'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget