এক্সপ্লোর

Baisakhi on Sovan Health: "রাতে চা-বিস্কুট খেয়েছেন, আজ সকালে  প্রাতঃরাশ করেননি শোভন", জানালেন বৈশাখী

"গতকাল নিজাম প্যালেসে সিবিআই দফতরে থাকার সময় তিনি কিছু খাননি, তাই নিতে পারেননি ইনস্যুলিনও", বলেছেন প্রাক্তন মেয়রের বান্ধবী

কলকাতা:  গতকাল রাতে এসএসকেএম হাসপাতালে শুধু চা-বিস্কুট খেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আজ সকালে প্রাতঃরাশও করেননি। এমনটাই জানালেন প্রাক্তন মেয়রের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 

এদিন বৈশাখী বলেন, গতকাল নিজাম প্যালেসে সিবিআই দফতরে থাকার সময় তিনি কিছু খাননি। তাই নিতে পারেননি ইনস্যুলিনও।  

বৈশাখী জানান, শোভন চট্টোপাধ্যায়ের সিওপিডি-র সমস্যা আছে। জেলে অসুস্থ হয়ে পড়ায় শোভন চট্টোপাধ্যায়কে ভোররাতে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। শ্বাসকষ্টের কারণে তাঁকে অক্সিজেন দেওয়া হয়।  

একইভাবে, জেলে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয় তণমূল বিধায়ক মদন মিত্রকেও।  অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়।

শোভন চট্টোপাধ্যায় ভর্তি রয়েছেন উডবার্ন ওয়ার্ডের ১০৬ নম্বর ওয়ার্ডে। মদন মিত্র রয়েছেন এসএসকেএমের উডবার্ন ব্লকের ১০৩ নম্বর কেবিনে। 

নারদকাণ্ডে গতকালই জামিনে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়া নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূলের তিন নেতা-মন্ত্রী  ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায় ও মদবন মিত্রকে। গতকাল সকালে চারজনকে গ্রেফতার করে সিবিআই।  

প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম।  রাতে একবার অসুস্থতা বোধ করায় সুব্রত মুখোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তারপর আবার জেলে ফিরিয়ে আনা হয়।  জেল সূত্রে খবর, সুব্রত এবং ফিরহাদের অসুস্থতার কারণে তাঁদের পরীক্ষা করেন জেলের চিকিত্‍সকরা।

আজ সকালে সুব্রত মুখোপাধ্যায়কে শারীরিক পরীক্ষার জন্য  এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সূত্রের খবর, বেলায় পরীক্ষার জন্য় আনা হতে পারে ফিরহাদ হাকিমকেও। 

গতকাল সকালে গ্রেফতার করা হয় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে।  সন্ধেয় সিবিআই আদালত তাঁদের জামিন দেয়।  

রাতে কলকাতা হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ জারি করে।  এরপর চারজনকেই নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। বুধবার এই মামলার ফের শুনানি। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ফিরহাদ হাকিম।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget