এক্সপ্লোর

Narada Sovan Health: ‘অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে শোভনের’, দাবি বৈশাখীর

 "মানসিক চাপ বাড়িয়েছে সাম্প্রতিক পরিস্থিতি", বললেন প্রাক্তন মেয়রের বান্ধবী

কলকাতা: এসএসকেএমে ভর্তি শোভন চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। মানসিক চাপ বাড়িয়েছে সাম্প্রতিক পরিস্থিতি। গতকাল রাতে এসএসকেমে শোভন চট্টোপাধ্যায়ের কেবিন থেকে বেরিয়ে এই দাবি করেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 

তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে মদন মিত্রর সঙ্গে দেখা করার নাম করে, নিরাপত্তা রক্ষীকে ঠেলে সরিয়ে দু’ জন শোভন চট্টোপাধ্যায়ের ঘরে জোর করে ঢুকে পড়েন। 

নারদকাণ্ডে ধৃত চারজনের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়ের বয়স ৭৪ বছর। মদন মিত্রর বয়স ৬৬ বছর। ফিরহাদ হাকিমের বয়স ৬২ বছর এবং শোভন চট্টোপাধ্যায়ের বয়স ৫৬ বছর।

এদের মধ্যে তিনজন-- সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় এখন এসএসকেএমে ভর্তি। জেলে রয়েছেন শুধু ফিরহাদ হাকিম। 

হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়--- তিনজনেরই সিওপিডি সমস্যা রয়েছে। বুধবার চিকিত্‍সকদের দল তাঁদের পরীক্ষা করেন। একাধিক পরীক্ষা হয়, তবে সব রিপোর্ট আসেনি। 

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রর কোভিড পরবর্তী দুর্বলতা ও কিছু সমস্যা রয়েছে। বুধবার দুপুরে মদন মিত্রকে উডবার্ন ব্লক থেকে সিটি স্ক্যান করার নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে। সূত্রের খবর, তাঁর সুগার ওঠানামা করছে। মদন মিত্রের সঙ্গে বুধবার দেখা করতে হাসপাতালে আসেন তাঁর ছেলে।   

শোভন চট্টোপাধ্যায়ের সিওপিডি ছাড়া কিডনি ও সুগারের সমস্যা রয়েছে। বুধবার এসএসকেমে এলেও শোভনের সঙ্গে দেখা করেননি স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। চিকিত্‍সকদের সঙ্গে কথা বলেন। তবে বাবার সঙ্গে দেখা করেন ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী, বোনও বুধবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে আসেন।  

অন্যদিকে, ফিরহাদ হাকিম এখনও প্রেসিডেন্সি জেলে রয়েছেন। মঙ্গলবার দুপুরের পর থেকে ফিরহাদ হাকিমের জ্বর আসে। রাতে জ্বর বাড়ে। সঙ্গে পেটে যন্ত্রণা ছিল। সূত্রের খবর, এসএসকেএমে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও, ফিরহাদ হাকিম তাতে রাজি হয়নি।

তিনি জেলের পরিকাঠামোর মধ্যেই চিকিত্‍সা নেবেন বলে জানিয়ে দেন। ফিরহাদ হাকিমের সঙ্গে প্রেসিডেন্সি সংশোধনাগারে দেখা করতে যান তাঁর দুই মেয়ে ও স্ত্রী। বিকেলের দিকে ফিরহাদের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়, অনিন্দ্য রাউতরা। 

বন্দি চার হেভিওয়েট নেতার করোনা পরীক্ষা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget