এক্সপ্লোর

Newtown Porn Update: নিউটাউন পর্ন মামলায় পুলিশের জালে পর্ন মডেল স্নেহাশিস বল

ধৃত ব্যক্তি বাংলা সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি পর্ন ছবিতে মডেলের কাজ করতেন, দাবি পুলিশের

প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: নিউটাউন পর্ন মামলায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত। 

ধৃত ব্যক্তি বাংলা সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি পর্ন ছবিতে মডেলের কাজ করতেন, দাবি পুলিশের। মুম্বই পর্ন মামলায় রাজ কুন্দ্রার সঙ্গে অভিযুক্তদের কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের নজরে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

নন্দিতা দত্ত, মৈনাক ঘোষ, শুভঙ্কর দে-র পর স্নেহাশিস বল। নিউটাউন পর্ন মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। 

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে দমদম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

তদন্তকারীদের দাবি, পর্ন ছবিতে মডেলের কাজ করতেন স্নেহাশিস। একাধিক বাংলা সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। 

২৬ জুলাই নিউটাউনের একটি হোটেলে ফটোশ্যুটের নামে ডেকে নিয়ে গিয়ে, এক তরুণীকে দিয়ে পর্ন শ্যুট করানোর অভিযোগ ওঠে। অভিযোগকারিণী দাবি করেন, অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার অ্যাপে তাঁর ছবি আপলোড করা হয়। 

যদিও এই অভিযোগ মানতে চাননি ধৃত নন্দিতা দত্ত। তিনি বলেন, মুম্বইয়ের সঙ্গে আমাদের কোনও যোগসূত্র নেই। আমরা আপলোড করতাম না। 

তিনি যোগ করেন, এই যে পর্ন কাণ্ড পর্ন কাণ্ড বলে নিউজ হচ্ছে, আমাকে সবার আগে বলা হোক হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ পর্নোগ্রাফি। আমরা ন্যুড শ্যুট করেছিলাম। ন্যুড শ্যুট যদি পর্নোগ্রাফির মধ্যে পড়ে তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত হাজার হাজার ন্যুড শ্যুট হচ্ছে, সবাইকেই তাহলে অ্যারেস্ট করতে হয়।

যদিও সূত্রের খবর, ‘হট শট’ অ্যাপের জন্যই নিউটাউনে পর্ন শ্যুট করা হয়েছিল। অন্যদিকে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই অ্যাপে পর্ন ভিডিও আপলোড করার অভিযোগ রয়েছে।   

ফলে মুম্বই পর্ন মামলার সঙ্গে নিউটাউনের কোনও যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের শ্যুটিংয়ের জন্য টাকার জোগান কোথা থেকে আসছিল, সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে,  শনিবার রাতে হুগলির চুঁচুড়া থেকে শুভঙ্কর দে নামে এক ভিডিওগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় শুভঙ্কর জানিয়েছেন, নন্দিতা ও মৈনাক ভিডিও শ্যুটের জন্য তাঁকে মেমরি চিপ দিতেন। কাজ শেষে তাঁরাই মেমরি চিপ ফেরত নিতেন।

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget