এক্সপ্লোর

Omicron : কলকাতায় এবার নাইজেরিয়া ফেরতকে ঘিরে ওমিক্রন সন্দেহ

Covid Positive : কলকাতারই এক বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে

কলকাতা : কলকাতায় এবার নাইজেরিয়া(Nigeria) ফেরতকে ঘিরে ওমিক্রন(Omicron) সন্দেহ। ওমিক্রন-সন্দেহে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এক ব্যক্তি । 

দিন তিনেক আগে ওই ব্যক্তি নাইজেরিয়া থেকে ফেরেন। কলকাতা বিমানবন্দরে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। বাড়িতে ফেরার পরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়। তাই তিনি করোনা পরীক্ষা করান। তাতে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর কলকাতারই এক বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে। খবর স্বাস্থ্য ভবন সূত্রের।

সারা বিশ্বে ফের উদ্বেগের সঞ্চার করেছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় উঠে এল ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ। হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তির মত উপসর্গ থাকতে পারে ওমিক্রন আক্রান্তের। ব্রিটেনের গবেষণায় এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন ; ওমিক্রন-আতঙ্কের আবহে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ উত্তর ২৪ পরগনায়

Zoe Covid study অ্যাপ হাজার হাজার আক্রান্তকে তাঁদের উপসর্গ জানাতে বলেছিল। সমীক্ষার তদন্তকারীরা প্রভাবশালী ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অতি সংক্রামক নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-উভয়ের সাথেই যুক্ত বিষয় গুলি খতিয়ে দেখেছেন। গত ৩ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যে সাধারণ লক্ষণগুলি জানা গিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে-সর্দি, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি, গলা ব্যথা। ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

 

Omicron : কলকাতায় এবার নাইজেরিয়া ফেরতকে ঘিরে ওমিক্রন সন্দেহ

সমীক্ষায় বলা হয়েছে, সুপার মিউট্যান্ট ভাইরাস কোভিডের চেয়ে বেশি সর্দি-কাশির মতো। অন্যদিকে, সাধারণত কোভিডের উপসর্গগুলির মধ্যে রয়েছে, একটানা কাশি, প্রবল জ্বর ও ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলা। 

ZOE Symptom Tracking Study-র  প্রধান বিজ্ঞানী তথা এপিডেমিওলজিস্ট অধ্য়াপক টিম স্পেক্টর  ব্রিটেনবাসীর কাছে বড়দিনের প্রাক লগ্নে এবং বন্ধু ও আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার আগে ওমিক্রনের এই সব প্রকাশ্য লক্ষণ সম্পর্কে নজর রাখার আর্জি জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget