এক্সপ্লোর

North 24 Parganas News: ওমিক্রন-আতঙ্কের আবহে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ উত্তর ২৪ পরগনায়

North 24 Parganas News Update: শীতেও রেহাই নেই মশাবাহিত রোগের হাত থেকে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ১,৫১৭।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ওমিক্রন-আতঙ্কের (Omicron) মাঝেই উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে উদ্বেগ। স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর, চলতি বছরে ইতিমধ্যেই শহরাঞ্চলে ১ হাজার ৫১৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তুলনামূলকভাবে জেলার ২২টি ব্লকে অর্থাৎ গ্রামাঞ্চলে ২২৪ জন ডেঙ্গিতে আক্রান্ত। সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি বিধাননগরে (Bidhannagar)। পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত ৫৬৬ জন। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, এ বছর আক্রান্তের সংখ্যা শহরাঞ্চলে বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। অন্যদিকে, মশার দাপট বাড়ায় আতঙ্কিত বাসিন্দারা।

শীত পড়লেও রেহাই নেই মশাবাহিত রোগের হাত থেকে। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত শহর এলাকায় ১ হাজার ৫১৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা ২২৪। এর মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি বিধাননগর এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বরের মধ্যে শহরাঞ্চলের মধ্যে বিধাননগরে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন। দক্ষিণ দমদমে ১৯৫ জন। ১৪৬ জন আক্রান্ত হয়েছেন কামারহাটিতে। বরানগরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩৮। পাশাপাশি, ভাটপাড়ায় ৫৭ জন। খড়দায় ৪২ , বারাসাতে ৪৭ মধ্যমগ্রামে ৪৮ ও পানিহাটিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। অশোকনগর থেকে বারাসত, বাসিন্দাদের অভিযোগ, বেড়েছে মশার উপদ্রব।

জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে,  জেলার গ্রামাঞ্চলের মধ্যে রাজারহাট ব্লকে ৬২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। দেগঙ্গায় ২৪ জন। ব্যারাকপুর ২ নম্বর ব্লকে ৩৭ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। জেলার বিভিন্ন শহর এলাকায় যে ডেঙ্গির প্রকোপ বেড়েছে, তা মানছেন জেলা পরিষদের পরিবেশ ও স্বাস্থ্য দফতরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। জেলা পরিষদের পরিবেশ ও স্বাস্থ্য দফতরের স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী বলেন, “শহরাঞ্চলে একটু বেশিই হয়েছে। গ্রামাঞ্চলে নিয়ন্ত্রণে। তবে শীত বাড়লে কমবে। আগামী বছর যাতে এই পরিস্থিতি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’’

আরও পড়ুন: Hooghly News: নিকাশি ব্যবস্থার সংস্কার করতে গিয়ে বিপত্তি, ধস নেমে একাধিক বাড়িতে ফাটল

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget