এক্সপ্লোর

PM Modi: কাল প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড, সভার 'থিম' দক্ষিণেশ্বর মন্দির

PM Modi Brigade Manch Theme Dakshineswar Temple : কাল মোদির ব্রিগেড, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে মঞ্চ , কোথায় থাকছে কী ? রইল সময় সূচি

কলকাতা:  পাখির চোখ পশ্চিমবঙ্গ, কাল নরেন্দ্র মোদির ব্রিগেড। ভোটের মুখে কাল বিজেপির ব্রিগেড। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ।মূলত, কাল ব্রিগেড সমাবেশের মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ পর্বের প্রস্তুতি চলছে জোরকদমে। আর সেই সমাবেশে বাঙালি অস্মিতার জোর দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের মঞ্চ সেজে উঠছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি। 

আরও পড়ুন, 'যুবসাথী' নিয়ে বড় বার্তা ! নবান্নে প্রশাসনিক বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী ? 

বিধানসভা ভোটের আগে বিজেপির ব্রিগেড সমাবেশের মঞ্চ দক্ষিণেশ্বরের থিম হওয়ায় এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে জোরকদমে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মাননীয় নরেন্দ্র মোদিজি বেলুড় মঠে রাত্রিযাপন করেছেন। বাংলার সংস্কৃতি নিয়ে কী বলছেন? বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।বাংলার হৃত গৌরব, সংস্কৃতি ফেরাবে বিজেপি।

কয়েক দিনের মধ্য়ে ভোট ঘোষণা হয়ে যাবে!তারপরই জোরাল-প্রচার, এরপরই মহা-যুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই, তার আগে শনিবার বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ব্রিগেড সমাবেশের ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার হৃত গৌরব, সংস্কৃতি ফেরাবে বিজেপি। গ্য়ারান্টারের নাম নরেন্দ্র মোদি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, নরেন্দ্র মোদির মঞ্চ নাকি দক্ষিণেশ্বরের আদল বা ওরকম ছাঁচ রাখা হচ্ছে।  থিম পুজোর প্য়ান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। 
 
এখন বারবার বিজেপির নেতাদের মুখে কখনও মা কালী-কখনও মা দুর্গার নাম শোনা যাচ্ছে!শমীক ভট্টাচার্য রাজ্য় বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে LED স্ক্রিনে ফুটে উঠেছিল ফুল-মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। একের পর এক সভায় প্রধানমন্ত্রীও মা কালী-বাবা তারকেশ্বরের কথা বলছেন!প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, আজ সকালে আমি মা কামাখ্য়ার মাটিতে ছিলাম। এখন এখানে বাবা তারকেশ্বরের মাটিতে জনতা জনার্দনের দর্শন করতে এসেছি। 
 
এই আবহেই এবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে দক্ষিণেশ্বর মন্দিরের ছোঁয়া!তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মাননীয় নরেন্দ্র মোদিজি বেলুড় মঠে রাত্রিযাপন করেছেন। বাংলার সংস্কৃতি নিয়ে কী বলছেন? বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এসব কেন বলতে হবে? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget