এক্সপ্লোর

New Movie: একসঙ্গে বড়পর্দায় রজতাভ-শান্তিলাল-বিশ্বনাথ, জোর কদমে চলছে 'গাটস'-এর শ্যুটিং

Bengali Movie Update: আপাতত কলকাতা শহরের নানা জায়গায় চলছে ছবির শ্যুটিং। একঝাঁক তারকাদের যেমন দেখা যাবে এই ছবিতে তেমনই অন্যদিকে থাকছে বেশ কিছু নতুন মুখ।

কলকাতা: এক পর্দায় একসঙ্গে রজতাভ দত্ত (Rajatava Dutta), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়  (Anindya Pulak Banerjee) সহ একাধিক তারকা। জোর কদমে চলছে নতুন ছবি 'গাটস'-এর (Guts) শ্যুটিং।

শ্যুটিং চলছে 'গাটস'-এর

'সুব্রত নন্দী প্রোডাকশন'-এর প্রযোজনায় আসছে 'গাটস'। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাংলা সিনে দুনিয়ার একঝাঁক তারকাকে। ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন কিংশুক দে।

আপাতত কলকাতা শহরের নানা জায়গায় চলছে ছবির শ্যুটিং। একঝাঁক তারকাদের যেমন দেখা যাবে এই ছবিতে তেমনই অন্যদিকে থাকছে বেশ কিছু নতুন মুখ। ছবিতে একদিকে যেমন দেখা যেতে চলেছে রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ধর, অভিরাজ, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দীর মতো তারকাদের। তেমনই অন্যদিকে থাকছেন অরিত্র গোস্বামী, অরিত্রম মুখোপাধ্যায়, সুমন রায়, মৌমিতা বসু, যুক্তা রক্ষিত, হৈমন্তী গঙ্গোপাধ্যায় সহ একাধিক নতুন মুখ।

পরিচালক কিংশুক দের কথায়, 'এই ছবির গল্প তিন আশাহত নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাঁরা জীবনের নানা ক্ষেত্রে অসফল হওয়ার পর সিদ্ধান্ত নেয় মৃত্যুর পথ বেছে নেওয়ার। কিন্তু তাঁদের মৃত্যু হয় না। ঘটনাচক্রে তাঁরা জড়িয়ে পড়েন এক মাফিয়া দলের সঙ্গে।'

আরও পড়ুন: Karnataka Ratna Award: 'কর্ণাটক রত্ন' পুরস্কারে সম্মানিত করা হবে প্রয়াত অভিনেতা পুনীত রাজ কুমারকে

'এই মাফিয়া দলের প্রধান রফিক খান। অভিনয়ে সুব্রত নন্দী। সে ধীরে ধীরে ওই তিন নারীর 'গড ফাদার' হয়ে ওঠে। খুন, কিডন্যাপ, মধুচক্র, নানা কাজের মধ্যে জড়িয়ে পড়ে তাঁরা। তাঁদের ধাওয়া করতে থাকে ৬ জন এসটিএফ (STF) অফিসারের একটি দল। রুদ্ধশ্বাস 'চেজিং সিন', পরতে পরতে অ্যাকশন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।'

পরিচালক বলেন, 'আজ রজতাভ দত্তের সঙ্গে শ্যুটিং করছি আমরা। একজন পুলিশ কমিশনারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। চরচরিয়া, নারায়ণী, বাইপাসের বিভিন্ন অংশে চলছে শ্যুটিং। এই ছবি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আশা করি ছবি নিয়ে খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে আসতে পারব।'

অন্যদিকে নতুন ছবি 'তৃতীয়'য় পুলিশের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত (Joy Sengupta)-কে। পর্দায় তাঁর চরিত্রের নাম সন্দীপন। জয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-কে। ওসি বীরেশ্বরের ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ী, বোধিসত্ত্ব দত্ত ও অন্যান্যরা। নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন সম্পূর্ণা।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget