এক্সপ্লোর

Karnataka Ratna Award: 'কর্ণাটক রত্ন' পুরস্কারে সম্মানিত করা হবে প্রয়াত অভিনেতা পুনীত রাজ কুমারকে

Puneeth Rajkumar: প্রসঙ্গত, গত ৯ অক্টোবর, পুনীতের শেষ ছবি 'গন্ধারা গুড়ি'র ট্রেলার মুক্তি পেয়েছে। এটি একটি ডকুড্রামা, যেখানে কর্ণাটকের বন্যপ্রাণী সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

নয়াদিল্লি: প্রয়াত কন্নড় অভিনেতা (Kannada actor) পুনীত রাজ কুমারকে (Puneeth Raj Kumar) মরণোত্তর 'কর্ণাটক রত্ন' (Karnataka Ratna) সম্মানে ভূষিত করা হবে। এটি কর্ণাটক সরকার প্রদত্ত সর্বোচ্চ নাগরিক পুরস্কার। ১ নভেম্বর, বেঙ্গালুরুতে এটি অনুষ্ঠিত হবে। বুধবারই এই ঘোষণা করা হয়েছে কর্ণাটক সরকারের তরফে।

পুনীত রাজ কুমারকে 'কর্ণাটক রত্ন' সম্মান

বুধবার কর্ণাটক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Chief Minister Basavaraj Bommai) তরফে ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত এই সম্মানে মোট ৮ জনকে সম্মানিত করা হয়েছে। তবে ২০০৯ সালের পর থেকে কাউকে এই পুরস্কার দেওয়া হয়নি। পুনীত রাজ কুমারের পরিবার, মন্ত্রী ও সিনিয়র আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্নড় সিনে দুনিয়া, কন্নড় ভাষা ও সংস্কৃতির জন্য পুনীত রাজের অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান তাঁকে দেওয়া হবে।

বাসবরাজ বোম্মাই বলেন, 'পুনীত রাজ কুমার আসল কন্নড় রত্ন, যিনি তাঁর জীবনভরের পরিশ্রম দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যুবকদের অনুপ্রেরণা হয়ে থাকুন তিনি এবং এই কারণেই তাঁকে মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে।' ১ নভেম্বর, বিকেল ৫টায় বিধান সৌধয় এই সম্মান প্রদান অনুষ্ঠান করা হবে। উপস্থিত থাকবেন শিল্প ও কলা দুনিয়ায় বিভিন্ন নামী মানুষেরা, এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

পুনীত রাজ কুমারের অনুরাগীরা দাবি করেছিলেন যে প্রয়াত অভিনেতার প্রতি সম্মান জানিয়ে আরও বড় করে অনুষ্ঠান করতে হবে। সেই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ নভেম্বরের পর দশ দিন ব্যাপী কর্মসূচিরতে বেঙ্গালুরুর বিভিন্ন অংশে আরও তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর, পুনীতের শেষ ছবি 'গন্ধারা গুড়ি'র ট্রেলার মুক্তি পেয়েছে। এটি একটি ডকুড্রামা, যেখানে কর্ণাটকের বন্যপ্রাণী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ অক্টোবর, অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীর এক দিন আগে।

 

আরও পড়ুন: 'Dream Girl 2': আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল ২' মুক্তির নতুন তারিখ ঘোষণা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget