এক্সপ্লোর

Ravi Shaw Exclusive: মাইনাস ৪-৫ ডিগ্রিতেও শান্তিতে শ্যুটিং করেছি: রবি

Ravi Shaw Exclusive: "এখনকার দ্রুত লয়ের গানের মাঝে আমাদের 'নিশি' একটা আরামদায়ক অভিজ্ঞতা দেবে। গানের লিরিক্স, মিউজিক ভীষণ সুদিং। জুটিতে বেশ উপভোগ করা যাবে এই গান।"

কলকাতা: ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)! আর এই বিশেষ দিনে ভালবাসার গান নিয়ে আসছেন নতুন জুটি এনা সাহা (Ena Saha) ও রবি শ (Ravi Shaw)। এনা সাহার প্রযোজনা সংস্থা 'জেরেক এন্টারটেনমেন্ট'-এর (Jarek Entertainment) প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই প্রেমের গান। কাশ্মীরে শ্যুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল? এবিপি লাইভকে জানালেন অভিনেতা রবি শ

এই প্রথম জম্মু কাশ্মীরে গেলেন অভিনেতা রবি শ। পরিচালক শিলাদিত্য মৌলিক সেখানেই সেরেছেন এই ছবির শ্যুটিং। কেমন ছিল 'স্বপ্নের কাশ্মীর' ভ্রমণের অভিজ্ঞতা? অভিনেতার কথায়, 'সে এক দুর্দান্ত অভিজ্ঞতা। এই প্রথম আমি কাশ্মীরে শ্যুটিং করলাম। এমনকী কাশ্মীরে গেলামই এই প্রথম। সেখানে পৌঁছেই দেখি যে প্রচণ্ড বরফ পড়ে রয়েছে। স্বভাবতই শ্যুটিং করতে পারিনি সেদিন। একটা গোটা দিন হল্ট করে কেটে গেছে। প্রথম দিন আমরা সোনমার্গে ছিলাম, তারপর সেখান থেকে গুলমার্গ যাই। সেখানেই পুরো শ্যুটিং করা হয়।' 

বরফের মধ্যে শ্যুটিংয়ের কথা মনে করতে গিয়ে রবি বলতে থাকেন, 'গুলমার্গে বিভিন্ন লোকেশনে আমরা শ্যুট করেছি। বরফ ছোড়ার সিনও ছিল গানে, সেটাও মজার অভিজ্ঞতা। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ। মাইনাস ৪-৫ ডিগ্রিতেও খুব সুস্থভাবে কাজ করেছি।'

গোটা গানের শ্যুটিং শেষ হয়েছে মাত্র দুই দিনে। এমন অপ্রতিকূল আবহাওয়ায় এত কম সময়ে কাজ শেষ করা কি কঠিন ছিল? রবি বলেন, 'একদিন হল্ট করে আরও একদিনের থেকে একটু বেশি সময়ে শ্যুট সেরেছি। একটা "বাফার ডে" ছিল মাঝে। শ্যুটিংয়ের একাধিক সমস্যা তো ছিলই। গোটা ইউনিট নিয়ে বারবার লোকেশন বদলানো একটু চাপের ছিল। তার ওপর ওখানে সন্ধে নামে তাড়াতাড়ি, তাই সেটা মাথায় রেখে কাজ করতে হচ্ছিল। কখনও আলো খুব ভাল, আবার কখনও খারাপ। সেভাবেই এক লোকেশন থেকে আরেক লোকেশন গিয়ে কাজ হয়েছে। তাছাড়া জম্মু-কাশ্মীরে দেখে যতটা মনে হয় অতটা সহজ নয়। ওখানে নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই বেশি।'

আরও পড়ুন: Sabyasachi Chowdhury Exclusive: 'সেই ৫০ টাকাটা আমার কাছে এখনও রাখা আছে..'

কিন্তু 'ভ্যালেন্টাইন্স ডে'-তে প্রেমের গান তো আগেও শ্রোতা শুনেছেন বহু। এই গানে এমন কী নতুন পাওয়া যাবে? অভিনেতা বলেন, 'একেবারেই ঠিক কথা যে ভ্যালেন্টাইন্স ডে-তে বহু প্রেমের গান আমরা শুনেছি। তবে আমাদের এই গানে প্রথমত তো একটা নতুন জুটি দর্শক পাবেন। তাছাড়া আছে অ্যাশ কিং এবং নিকিতা গাঁধীর কণ্ঠে বাংলা গান। এছাড়াও এখনকার দ্রুত লয়ের গানের মাঝে আমাদের 'নিশি' একটা আরামদায়ক অভিজ্ঞতা দেবে। গানের লিরিক্স, মিউজিক ভীষণ সুদিং। জুটিতে বেশ উপভোগ করা যাবে এই গান। বাকি গানের থেকে আলাদা বলব না, তবে ভীষণ মিষ্টি একটা গান শ্রোতারা উপহার পাবেন, এটুকু বলতে পারি।'

গানে খুবই নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে ঘোড়সওয়ার, শিকারায় চড়ার দৃশ্য। এই ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিক-প্রেমিকাদের কাশ্মীরের ঐশ্বরিক সৌন্দর্যে মোহিত করতে আসছেন এনা-রবি জুটি।

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget