এক্সপ্লোর

Sabyasachi Dutta:'এটা গণতান্ত্রিক দেশ, তালিবান নয়', লখিমপুর নিয়ে দিলীপের মন্তব্যের সমালোচনা, এবার বেসুরো সব্যসাচী

বিরোধী নেতানেত্রীদের লখিমপুরে যেতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এ রাজ্যেও অনেক জায়গায় বিজেপি নেতানেত্রীদের যেতে দেওয়া হয় না।

কলকাতা: এবার বেসুরো সব্যসাচী দত্ত। লখিমপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনায় সব্যসাচী। তিনি বলেছেন, ‘কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ, এতো তালিবান নয়। লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, দোষীদের ফাঁসি হওয়া উচিত।‘ লখিমপুরকাণ্ডে মন্তব্য সব্যসাচী দত্তর। উল্লেখ্য, গতকাল বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে, ‘১৪৪ ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপই করেছে।’

বিরোধী নেতানেত্রীদের লখিমপুরে যেতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এ রাজ্যেও অনেক জায়গায় বিজেপি নেতানেত্রীদের যেতে দেওয়া হয় না।

উল্লেখ্য, ২০১৯-এ দুর্গাপুজোর আগে বিধাননগরের প্রাক্তন মেয়র বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বিধানসভা ভোটে তৃণমূলের ব্যাপক সাফল্যের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া একাধিক নেতা ফের পুরানো দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ ফিরেও এসেছেন। এই অবস্থায় সব্যসাচীর মন্তব্যে জল্পনা বেড়েছে।

দিলীপ ঘোষ বলেছিলেন, একটা দুর্ঘটনা ঘটেছে! সামলানোর ক্ষমতা আছে যোগী প্রশাসনের। এই মন্তব্যের সমালোচনা করে সব্যসাচী দত্ত বলেছেন,  যদি মানুষকে পিষে মারা সমর্থন করেন, তা হলে কিছু বলার নেই!

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৪ কৃষককে গাড়ির চাকায় পিষে মারার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে।সামনে এসেছে এই ভয়ঙ্কর ছবি। যাতে দেখা যাচ্ছে একটি কালো গাড়ি আন্দোলনরত কৃষকদের পিষে দিয়ে চলে যাচ্ছে।তারপর ৭২ ঘণ্টা কেটে গেছে।

এফআইআর হয়েছে।অথচ মন্ত্রী-পুত্র আশিস মিশ্রকে গ্রেফতার করেনি পুলিশ।বিরোধীরা দাবি করলেও, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রও পদত্যাগ করেননি।উল্টে, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদবের মতো বিরোধী দলের নেতা-নেত্রীদের লখিমপুরে যেতে না দিয়ে বন্দি করে রাখা এবং ১৪৪ ধারা জারি করে বিতর্কে জড়িয়েছে যোগী আদিত্যনাথের সরকার।

আর এই প্রেক্ষাপটেই উত্তরপ্রদেশের বিজেপির সরকারের পদক্ষেপ নিয়ে  বঙ্গ বিজেপির দুই নেতার মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে।দিলীপ ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেওয়ার পরে সব্যসাচী দত্তর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি বড় কোনও চমক দিতে পারেন সব্যসাচী? শিবির বদল করতে পারেন তিনি?

২মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সব্যসাচী দত্তকে সেভাবে সক্রিয়ভাবে বিজেপির হয়ে ময়দানে নামতে দেখা যায়নি। বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হ্যাটট্রিকের পরে উত্তর ও দক্ষিণবঙ্গে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে।এক এক করে বিজেপি বিধায়ক ও সাংসদ যোগ দিয়েছেন তৃণমূলে।এবার লখিমপুরকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে সরাসরি দলের সর্বভারতীয় সহ সভাপতির বক্তব্যের সমালোচনা করা সব্যসাচী দত্তকে নিয়ে জল্পনার স্রোত বইতে শুরু করেছে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget