এক্সপ্লোর

Sadhan Pandey Health Update: আশঙ্কাজনক সাধন পাণ্ডে, ভেন্টিলেশনে রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী

ফুসফুসে সংক্রমণ, রক্তচাপ খুবই কম সাধন পাণ্ডের, খবর হাসপাতাল সূত্রের।

কলকাতা: মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে খবর, গতকাল থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণ ভেন্টিলেশনেই রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন সাধন পাণ্ডের ফুসফুসে সংক্রমণ রয়েছে, পাশাপাশি রক্তচাপও খুবই কম বলে খবর হাসপাতাল সূত্রের। জানানো হয়েছে, খুবই অনিয়মিত হৃদস্পন্দন মন্ত্রীর, প্রভাব পড়েছে মস্তিষ্কে। 

গতকালই অসুস্থ হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। জানা গিয়েছে, শুক্রবার দুপুরের দিকে ক্রেতা সুরক্ষা দফতরের একটি কর্মসূচিতে গিয়েছিলেন মানিকতলার বিধায়ক। সেখানে সারা কাটিয়ে বাড়ি ফিরে আসেন। এর পরেই  অসুস্থ বোধ করতে শুরু করেন সাধন পাণ্ডে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরই তাঁকে প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বিধায়ককে। কাশি, ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

কাল থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে মানিকতলার বিধায়ককে। প্রসঙ্গত, রাজ্যের বাইরে থাকেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। ইতিমধ্যেই বাবার অসুস্থতার খবর দেওয়া হয়েছে মেয়ে কে। সূত্রের খবর কলকাতায় ফিরছেন বলে জানা গিয়েছে।

তাঁর সিওপিডি ও রেনাল প্রবলেম রয়েছে গতকাল প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন আরও বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।  ভর্তির পর কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ বলে জানান চিকিৎসকরা। উল্লেখ্য, এর আগে বিধানসভা ভোটের আগে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। 

উল্লেখ্য, দীর্ঘদিনের বিধায়ক সাধন পান্ডে। এবার বিজেপির কল্যাণ চৌবেকে হারিয়ে জিতেছিলেন তিনি। এবারের বিধানসভা ভোটে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে। 

তৃণমূলের জয়লাভের প্রসঙ্গে সাধন পাণ্ডে বলেন, ‘মানুষের হয়ে আমাদের কাজ করতে হবে। জনগণই আমাদের শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি। জেতার পর আমাদের দায়িত্ব আরও বাড়ল। ফুলের মালা পরতে গেলে কাঁটা সহ্য করতে হবে। গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি।’ তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। কিন্তু মাঝেমধ্যেই তাঁকে দলে বেসুরোও শুনিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget