এক্সপ্লোর

Shikha Mitra in TMC: সাত বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন-জায়া শিখা মিত্রর

সোমেন মিত্র যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন বিধায়ক হন তাঁর স্ত্রী শিখা মিত্র। এরপর আচমকাই তৃণমূলের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে।


কলকাতা:  ৭ বছর পর তৃণমূলে ফিরলেন সোমেন-জায়া শিখা মিত্র (Shikha Mitra)। সূত্রের খবর, গত ১৭ অগাস্ট  সোমেন মিত্রর বাত্সরিকের দিন সোমেন-জায়ার সঙ্গে ফোনে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে  সোমেন মিত্র যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন বিধায়ক হন তাঁর স্ত্রী শিখা মিত্র। এরপর আচমকাই তৃণমূলের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে।  সোমেন মিত্র (Somen Mitra)-ও তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে ফিরেছিলেন। তিনি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

 সূত্রের খবর, গত বিধানসভা ভোটে শিখা মিত্র বিজেপির প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালে তাঁর প্রতি তৃণমূলের আস্থা তৈরি হয়। ৭ বছর পর পুরনো দলে ফিরে তৃণমূলের বঙ্গ জননী বাহিনীতে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন শিখা মিত্র।

শিখা মিত্র বলেছেন, আমি তৃণমূল ছাড়িনি কোনওদিন । সামান্য মনোমালিন্য হতেই পারে।  তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলাম না। অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম।

মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেওয়ায় তাঁকে ধন্যবাদও জানিয়েছেন শিখা মিত্র। বলেছেন, মমতার পর আর দ্বিতীয় কেউ নেই ।আমি কোনওদিন কংগ্রেসে (Congress) যোগদান করিনি। 
একইসঙ্গে বলেছেন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল।

তাঁর যোগদানের পর তৃণমূল নেত্রী মালা রায় বলেন, "শিখা ফেরায় দল আরও শক্তিশালী হল। শিখা মিত্র রাজি ছিলেন তৃণমূল কংগ্রেসে থেকে কাজ করবেন। কারণ তিনি দলের বিধায়ক ছিলেন দীর্ঘদিন।"

সোমেন মিত্রর মৃত্যুর পর থেকেই বিভিন্ন সময়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলছিলেন শিখা মিত্র। ছেলে রোহন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন। জল্পনা বাড়িয়ে গত বিধানসভা ভোটে চৌরঙ্গীর প্রার্থী হিসেবে শিখা মিত্রের নাম ঘোষণা করে দেয় বিজেপি ( BJP)।পরে শিখা মিত্রর আপত্তিতে, তাঁর নাম প্রার্থীতালিকা থেকে বাদ দেয় গেরুয়া শিবির।

২০০৯ থেকে তৃণমূলের ২ বারের বিধায়ক ছিলেন শিখা মিত্র।২০১৪-তে সোমেন মিত্রের তৃণমূল-ত্যাগের কয়েকমাস পরেই বিধায়ক পদ ছেড়ে দেন তিনি।৭ বছর পরে সেই তৃণমূলেই ফিরলেন শিখা।

অন্যদিকে, এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মীয়া শুভ্রা ঘোষ।

এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, এটি একান্তাই শিখা মিত্রর ব্যক্তিগত সিদ্ধান্ত। 

Bongaon : শান্তনু ঠাকুরের সংবর্ধনায় দেখা মিলল না বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতির, গোষ্ঠীদ্বন্দ্বের জের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget