এক্সপ্লোর

SSC Update: এসএসসির গ্রুপ-ডির পর এবার এসএসসির গ্রুপ-সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ

Calcutta High Court:গ্রুপ সিতে (Group-C) ভুয়ো নিয়োগ হাতেনাতে ধরলেন বিচারপতি।ভুয়ো নিয়োগে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) একজনের বেতন বন্ধের নির্দেশ। ৪০০ জনের চাকরি সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ।

সৌভিক মজুমদার, কলকাতা:  এবার এসএসসির (SSC) গ্রুপ-সি (Group-C) নিয়োগেও দুর্নীতির অভিযোগ। গ্রুপ সিতে (Group-C) ভুয়ো নিয়োগ হাতেনাতে ধরলেন বিচারপতি। ভুয়ো নিয়োগে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) একজনের বেতন বন্ধের নির্দেশ। এর পাশাপাশি ৪০০ জনের চাকরি সংক্রান্ত নথি (Documents) জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। এদিন হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীকে তথ্য পেশ করতে হবে। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও (West Bengal Board of Secondary Education) মামলায় যুক্ত করতে বলল আদালত।

২০১৬ সালে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে SSC-র মাধ্যমে গ্রুপ C কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ২০১৯ সালের ১৮ মে সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, যোগ্যদের তুলনায় অযোগ্যরা চাকরি পাওয়ার মতো একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই মামলারই এদিন শুনানি ছিল বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।  

প্রায় ৪০০ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে আদালতে দাবি করেন মামলাকারীর আইনজীবী। এরপরই ৪৮ ঘণ্টার মধ্যে ভুয়ো নিয়োগ সংক্রান্ত সব নথি আদালতে জমা দেওয়ার জন্য মামলাকারীকে নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি।

এদিন শুনানি চলাকালীনই একটি ভুয়ো নিয়োগ হাতেনাতে ধরেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। গ্রুপ C পদে SSC-র দেওয়া নিয়োগের সুপারিশপত্র থাকলেও তাকে চাকরি দেওয়া হচ্ছে না, এই অভিযোগে সম্প্রতি আদালতে একটি মামলা দায়ের করেন  পূর্ব মেদিনীপুরের এক চাকরিপ্রার্থী। মামলা দায়ের হওয়ার পরেই তাঁকে নিয়োগ করে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন শুনানির সময় সেই ব্যক্তির নিয়োগের সুপারিশপত্র দেখেন বিচারপতি। তারপরেই তিনি বলেন, এই সুপারিশপত্রটিও তো সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দেওয়া। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন: Kolkata News: স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget