এক্সপ্লোর

Indians Return From Kabul: 'তালিবান খারাপ ব্যবহার করেনি, ক্রিকেটও খেলেছে', কাবুল থেকে ফিরে বললেন কলকাতার তমাল

আফগানিস্তানে একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সেদেশে আটকে পড়েন বলে জানিয়েছেন তমাল...

সুদীপ্ত আচার্য, কলকাতা: বায়ুসেনার বিমানে দিল্লি হয়ে কলকাতায় ফিরলেন আফগানিস্তানে আটকে থাকা ২ বাঙালি। 

দেশে ফিরলেও নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য এবং লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়ের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

আফগানিস্তানে একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সেদেশে আটকে পড়েন বলে জানিয়েছেন তমাল ভট্টাচার্য। তবে, কী কারণে আফগানিস্তানে ছিলেন, সেব্যাপারে মুখ খোলেননি লেক ভিউয়ের বাসিন্দা সরজিৎ মুখোপাধ্যায়।  

এদিকে, ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে দুই বাঙালির পরিবার। কলকাতায় ফিরে, তমাল জানালেন, তালিবান তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছে। ভাল খেতে দিয়েছে। এমনকী, ক্রিকেটও খেলেছে। 

তমালের পরিবার জানিয়েছিল, শুক্রবার রাত থেকেই কাবুল বিমানবন্দরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি।  পরিবারের দাবি, এরপরই শনিবার দুপুরে কাবুল থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজে তমাল লেখেন,  "Picked up by talibans."

যদিও তাঁর পরিবার পরে জানায়, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তমালের মা জানিয়েছিলেন, কিছু প্রশ্ন করেছে। ভাল খাইয়েছে। তারপর ছেড়ে দিয়েছে।

এ যেন মৃত্যুপুরী থেকে ফিরে আসা। এদিন আফগানিস্তান থেকে উদ্ধার করা হল ১৯৪ জন ভারতীয়কে। এদের মধ্যে ৮৭ জন প্রথমে কাবুল থেকে তাজিকিস্তান হয়ে দেশে ফেরেন।

বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। এর পাশাপাশি, কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান। 

এদের মধ্যে ১০৭ জন ভারতীয়। এই বিমানেই ভারতে পৌঁছন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। 

গতকালই আটকে থাকা ভারতীয়দের উদ্ধার-কৌশল বদল করে নয়াদিল্লি। ঠিক হয়, কাবুল থেকে ছোট ছোট দলে ভাগ করে উদ্ধার করবে ভারতীয় বায়ুসেনা। 

এজন্য কাজে লাগানো হচ্ছে সি-১৩০জে হারকিউলিস বিমান। গতকাল, ৯০ জনকে উদ্ধার করে আনা হয় তাজিকিস্তানে। পরে আবার ওই বিমান ফেরত যাবে কাবুলে। বাকিদের উদ্ধার করে আনা হবে তাজিকিস্তানে। সেখান থেকে সি-১৭ গ্লোবমাস্টারে চড়ে দেশে ফেরেন ভারতীয়রা। 

এর আগে ভারতের তরফে জানানো হয়, কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। সেই কারণে সি-১৭ গ্লোবমাস্টারের মতো বড় বিমান অবতরণ ও টেক অফে সমস্যা হচ্ছে। সেই কারণে তিনদিন ধরে তাজিকিস্তানে আটকে রয়েছে ভারতীয় বায়ুসেনার সি-সেভেন্টিন বিমান। 

এখনও কাবুলে আটকে বহু ভারতীয়। দ্রুত তাঁদের দেশে ফেরাতে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা চলছে ভারতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget