এক্সপ্লোর

বিজেপি সিবিআইকে তোতাপাখির মতো ব্যবহার করে, হাইকোর্টের পর্যবেক্ষণে মন্তব্য সুজনের

পাশাপাশি এই রিপোর্টকে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট বলতেও চাননি বিচারপতি। আর এই পর্যবেক্ষণকেই হাতিয়ার করছে তৃণমূল।

আশাবুল হোসেন, এবিপি আনন্দ: ১৯ তারিখেই পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত মামলার রায় দেয় হাইকোর্ট। সেই পর্যবেক্ষণকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে পরস্পরকে আক্রমণ করেছে । দু’দলকেই কটাক্ষ করেছে সিপিএম।

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায়, খুন, ধর্ষণ বা অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার ক্ষেত্রে, CBI তদন্ত করবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেই সক্রিয় হয়েছে CBI। আর সেদিনই ভোটের পর যে নন্দীগ্রাম অশান্ত হয়ে উঠেছিল, সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের CBI তদন্তের নির্দেশকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, দেবব্রত মাইতির খুনিরা কেউ ছাড়া পাবে না। যেখানে যাওয়ার কথা সেখানেই যাবে। যারা ষড়যন্ত্রকারী, পুলিশ যারা ঘুমিয়ে ছিল, তাদেরও একই অবস্থা হবে।

পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, শুভেন্দু অধিকারী কি CBI? যে তিনি এই ধরনের কথা বলছেন। মাহামান্য হাইকোর্টের উপর ভরসা আছে। শুভেন্দু বিরুদ্ধে অভিযোগ আছে, তার কি হবে?

হাইকোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করেছে তৃণমূলও! বিচারপতি সৌমেন সেন বৃহস্পতিবার পর্যবেক্ষণে বলেন, কমিটির রিপোর্টে কিছু কঠোর মন্তব্য করা হয়েছে। কয়েকজন রাজনীতিবিদ ও পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। যদিও আমি মনে করি, এই ধরনের বক্তব্য ও সুপারিশ অযৌক্তিক এবং কোনও কোনও ক্ষেত্রে তা সীমা লঙ্ঘনের সামিল।
গ্রাফিক্স আউট

রাজীব জৈন, রাজুল বেন দেসাই, আতিফ রশিদের মতো জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি করে দেওয়া প্রতিনিধি দলের সদস্যদের বিজেপি-যোগের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করেছিল রাজ্য সরকার।

বিচারপতি সৌমেন সেন নিজের পর্যবেক্ষণে বলেছেন, রাজীব জৈন, রাজুল বেন দেসাই ও আতিফ রশিদের কমিটির সদস্য হওয়া, রিপোর্টকে কোনওভাবে বিকৃত করেছে বলে আমি মনে করি না। যদিও রাজুল বেন দেসাই, আতিফ রশিদের কমিটিতে মনোনয়ন এড়ানো যেত।
গ্রাফিক্স আউট

পাশাপাশি এই রিপোর্টকে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট বলতেও চাননি বিচারপতি। আর এই পর্যবেক্ষণকেই হাতিয়ার করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়ের কথায়, আমাদের যা অভিযোগ ছিল, বিচারপতিদের পর্যবেক্ষণে সেই বিষয়টিই তো সামনে আসছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন, সিবিআই ঢোঁড়া সাপ নয়, কেউটে সাপ। একবার ছোবল মারলে বুঝতে পারবেন, সারা জীবন মনে থাকবে। সেই জন্য আপনাদের মতো দুর্নীতিগ্রস্ত-অত্যাচারী নেতা, সিবিআই তাঁদের ঠিক জায়গায় নিয়ে যাবে। তৃণমূল-বিজেপি দু’দলকেই কটাক্ষ করেছে সিপিএম।

সুজন চক্রবর্তী জানান, এর থেকেই স্পষ্ট বিজেপি সিবিআইকে তোতাপাখির মতো ব্যবহার করে। আমাদের প্রশ্ন সারদা-নারদায় কেন অভিযুক্তদের গ্রেফতার করা হল না?সব মিলিয়ে CBI’এর সক্রিয়তার সঙ্গেই, বাড়ছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget