এক্সপ্লোর

Private Hospital on Corona Vaccine: বৈঠকেও সদুত্তর মেলেনি, এখনও অনিশ্চিত বেসরকারি হাসপাতালে টিকাকরণ!

যে বেসরকারি হাসপাতাল রাজ্যের কাছ থেকে ভ্যাকসিন নেবে, সেই সব হাসপাতালকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে।

কলকাতা: বেসরকারি হাসপাতালে টিকাকরণ কর্মসূচির ভবিষ্য়ত কী? তা স্পষ্ট হল না শনিবারের বৈঠকের পরেও। কথা ছিল ১ মে থেকে তৃতীয় দফার টিকারকণ শুরু হবে রাজ্যে। কিন্তু ভ্যাকসিনের অভাবে কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতালে আজ দিনভর বন্ধ রইল টিকাকরণ। 

বেলা ১২টা নাগাদ এ নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রশাসক ও শীর্ষ কর্তারা। আলোচনার পরেও রাজ্যের বেসরকারি হাসপাতালে কবে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হবে, সে নিয়ে কোনও স্পষ্ট উত্তর মিলল না। যে বেসরকারি হাসপাতাল রাজ্যের কাছ থেকে ভ্যাকসিন নেবে, সেই সব হাসপাতালকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করা হবে, আবেদনের পর কীভাবে ভ্যাকসিন মিলবে, তা আজ সন্ধেয় জানানো হবে হলেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

তৃতীয় দফার ভ্যাকসিনেশন শুরুর আগেই  বেসরকারি হাসপাতালগুলিকে করোনার টিকাকরণ নিয়ে গাইডলাইন পাঠিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছিল, ৩০ এপ্রিলের পর করোনা ভ্যাকসিনের সমস্ত পুরনো স্টক রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। ১ মে থেকে করোনার টিকাকরণ চালাতে হলে বেসরকারি হাসপাতালগুলিকে সরাসরি উৎপাদনকারী সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কিনে নিতে হবে।

আর তাতেই সমস্যার সূত্রপাত। বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের তরফে অভিযোগ করা হয়, এই নির্দেশিকার কারণে বেসরকারি হাসপাতালের টিকারকণ অনিশ্চিত হয়ে পড়বে, কারণ নিজেদের উদ্যোগে টিকা কিনে তা দেওয়া সময় সাপেক্ষ। ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, যাঁরা ইতিমধ্যেই প্রথম ডোজ নিয়েছেন এবং পরের ডোজের সময় হয়ে এসেছে তাঁদেরও জটিলতা বাড়বে। অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি জানিয়েছিলেন তাঁরা।

তবে এরই মধ্যে বেসরকারি হাসপাতাল হিসেবে অ্যাপোলো, ম্যাক্স ও ফর্টিস আশ্বাস দিয়ে জানিয়ে দেয়, তাদের কাছে ভ্যাকসিন রয়েছে। অর্থাৎ শনিবার থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণের করোনার ভ্যাকসিন দিতে পারবে তারা। যদিও রাজ্যে পর্যাপ্ত ডোজ না থাকায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভ্যাকসিন কর্মসূচি শুরু করতে পারেনি রাজ্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget