এক্সপ্লোর

WB Assembly Janmashtami Program: বিধানসভার জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাজনীতির আঁচ, মর্যাদা স্মরণ করালেন অধ্যক্ষ, পাল্টা শুভেন্দু

এর আগে অধ্যক্ষ বলেন, বিধানসভা সবার। অতীতে বিরোধীরা এই অনুষ্ঠানে থাকতেন। এখন তাদের বিধানসভার মর্যাদা বুঝতে অসুবিধা হচ্ছে। আশা করি, ভবিষ্যতে তাঁদের শুভবুদ্ধির উদয় হবে। 


কলকাতা:   বিধানসভায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে রাজনীতির আঁচ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করে বেরিয়ে যাওয়ার পর সেখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেরিয়ে যাওয়ার আগে স্পিকার বলেন, এই অনুষ্ঠানে বিরোধী দলনেতার আসা উচিত ছিল। বিরোধীরা বিধানসভার মর্যাদা বুঝতে অসুবিধে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও, সব অভিযোগ উড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, আগে পিএসি নিয়ে তৈরি হওয়া বিতর্ক দূর করুন অধ্যক্ষ। উল্টে সরকারপক্ষই এই অসহযোগিতা তৈরি করেছে বলে অভিযোগ শুভেন্দুর।

প্রতিবারই বিধানসভায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ  অনুষ্ঠান হয়। এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও দু-তিনজন বিধায়ক উপস্থিত ছিলেন। অতীতে বিরোধী দলনেতাও উপস্থিত থাকতেন এই অনুষ্ঠানে। 

এদিন অধ্যক্ষ অনুষ্ঠানের সূচনা করে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। 

এর আগে অধ্যক্ষ বলেন, বিধানসভা সবার। অতীতে বিরোধীরা এই অনুষ্ঠানে থাকতেন। এখন তাদের বিধানসভার মর্যাদা বুঝতে অসুবিধা হচ্ছে। আশা করি, ভবিষ্যতে তাঁদের শুভবুদ্ধির উদয় হবে। 

অধ্যক্ষর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শুভেন্দু বলেন, তাঁরা তো এসেছেন। অধ্যক্ষ যখন থাকবেন, তখনই আসতে হবে, এমনটা নাও হতে পারে। কারণ, অধ্যক্ষও ব্যস্ত থাকেন, তাঁদেরও ব্যস্ততা রয়েছে। একইসঙ্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গও উল্লেখ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, পিএসি বিতর্কটা মিটিয়ে নিলেই সবঠিক হয়ে যাবে। 

উল্লেখ্য, এবার পিএসি চেয়ারম্যান করা হয়েছে মুকুল রায়কে। কৃষ্ণনগরের উত্তরের বিধায়ককে পিএসি-র চেয়ারম্যান করা নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছে।  বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল। কিছুদিন আগে তিনি ফের তৃণমূলে ফিরেছেন। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য বিজেপি জানিয়েছে। পিএসি চেয়ারম্যান বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। পিএসি বিতর্কে  রাজ্য বিধানসভার সব'কটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির বিধায়করা।  মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget